তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

স্কাসের কারিগরি সহায়তায় হাসি মুখ ফাউন্ডেশনের অ্যাডভোকেসি ইভেন্ট আয়োজন।

প্ল্যান ইন্টারন্যাশনালের কারিগরি সহায়তা এবং গ্লোবাল অ্যাফেয়ার্স, কানাডার আর্থিক সহায়তায়, SKUS স্বাস্থ্য উন্নয়ন উদ্যোগের মাধ্যমে কক্সবাজারে (স্থানীয় এবং রোহিঙ্গা সম্প্রদায় উভয়) নারী ক্ষমতায়ন ও সুরক্ষার জন্য উখিয়া উপজেলায় LEAP প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের লক্ষ্য হলো লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন, জীবন দক্ষতা উন্নয়ন, যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতন করা এবং অধিকার বাস্তবায়ন, মানসিক স্বাস্থ্য, ইতিবাচক অভিভাবকত্ব ইত্যাদি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা। 


স্কাসের কারিগরী সহায়তায় LEAP প্রকল্পের অধীনে বিগত এক বছর ধরে স্থানীয় সংস্থা হাসি মুখ ফাউন্ডেশন এর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করার নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 


"হাসি মুখ ফাউন্ডেশন", উখিয়ার জালিয়া পালং ইউনিয়নে অবস্থিত, একটি স্বেচ্ছাসেবী সংস্থা যা স্থানীয় কিশোর-কিশোরী, বালক-বালিকা এবং যুবক-যুবতীদের নেতৃত্বে পরিচালিত।


LEAP প্রকল্পের অংশ হিসেবে, হাসি মুখ ফাউন্ডেশন ৭ মার্চ, ২০২৪ ইং উপজেলা পর্যায়ে একটি অ্যাডভোকেসি ইভেন্টের আয়োজন করে।


উক্ত ইভেন্টে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা: রাজিব পাল, উখিয়া সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মির্জা শামীম, এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রতিনিধিবৃন্দ। 


স্কাসের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার আরফাত হাবিব, ট্যাকনিকাল অফিসার-GBV ওয়াইচিংনু চৌধুরী, LEAP মেন্টর মোহাম্মদ ইব্রাহীম ও কেইস ম্যানেজমেন্ট অফিসার ফারজানা নূর। পাশাপাশি অংশ নেন হাসি মুখ ফাউন্ডেশন এর সভাপতি ও প্রতিনিধিবৃন্দ।


হাসি মুখ ফাউন্ডেশন এর সভাপতি মোহাম্মদ জাহেদ জানান, LEAP প্রকল্পের অধীনে আমরা বিগত এক বছর ধরে যে কারিগরী সহায়তা পেয়েছি তার মাধ্যমে আমাদের সদস্যরা প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয়সাধন করে মাঠ পর্যায়ে কাজ বাস্তবায়নের সার্বিক দক্ষতা অর্জন করেছে।

Tag
আরও খবর