ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন

নবনির্বাচিত মহিলা এমপি দিশারীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সুপার মোজাফফর


নীলফামারী-৩ (জলঢাকা-কিশোরগঞ্জ) আসনের  সাবেক সংসদ সদস‍্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আজহারুল ইসলাম সাহেবের কন্যা মাননীয় সংসদ সদস‍্য ৩০৩ মহিলা আসন নীলফামারী-৩ এবং সদস‍্য- মৎস ও প্রাণীসম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি আশিকা সুলতানা দিশারী নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানালেন কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মোজাফফর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন বড়ভিটা আফজালুল উলুম বহুমূখী ফাজিল মাদরাসার অধ‍্যক্ষ মাওলানা অহিদুল ইসলাম, বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম‍্যান আলহাজ্ব ফজলার রহমান, রণচন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম‍্যান মোখলেছুর রহমান বিমান।সাংসদ দিশারী দুই দিনের রাজনৈতিক সফরে নিজ জন্মভূমি কিশোরগঞ্জের উদ্দেশ‍্যে সৈয়দপুর বিমান বন্দরে অবতরণ করেন। নানান আয়োজনে উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠন এবং সাধারণ মানুষ তাকে গণসংবর্ধনা জানান।

একান্ত আলাপচারিতায় সুপার মাওলানা মোজাফফর হোসেন বলেন, আমরা উপজেলা বাসী সরকার দলীয় মহিলা এমপি পাই নাই। 

এটা আমাদের অর্জন।সত‍্যি আমরা অভিভূত ও গর্বিত। আমি আশাকরি এলাকার ব‍্যাপক উন্নয়ন সাধন হবে।

আরও খবর