হালুয়াঘাটে ‘জৈব কৃষি বিষয়ক’ ফলো-আপ প্রশিক্ষণ অনুষ্ঠিত একশ’ পৌরসভা-উপজেলায় প্রার্থী দিল এনসিপি কুড়িগ্রামে বিশ্ব মা দিবস ২০২৬ উপলক্ষে মানবাধিকার ও জনকল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন। ইবনে সিনা ট্রাস্ট ও মাছরাঙ্গা কমিউনিকেশনের কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত ধামরাইয়ে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা দুর্গাপুরে কালবৈশাখী গাছ ভেঙে ঘর তছনছ। অল্পের জন্য রক্ষা পেলেন বৃদ্ধা বেগমগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসে চুরির হিড়িক মায়ের আঁচলই শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়... শান্তিগঞ্জে ধানবোঝাই ট্রলির ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের নোয়াখালীতে গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, গ্রেপ্তার ৫ কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি, ফসল উৎপাদন ব্যহত হওয়ার আশঙ্কা সুবিপ্রবি-মাউন্ট এডোরার স্বাস্থ্যসেবা চুক্তি পুলিশ উদ্ধার করল সামিরের ঝুলন্ত লাশ আসন্ন বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপির মনোনয়ন পেলেন ইয়াহিয়া জিসান তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা-জাহাজে হামলার হুমকি ইরানের শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিশ্ব মা দিবসে সাংবাদিক জামাল কাড়ালের মায়ের রোগমুক্তি কামনা কালিগঞ্জ প্রেসক্লাবে নিহত পরিবারের সংবাদ সম্মেলন নলতায় ডেয়ারি কারখানায় গভীর রাতে হামলার অভিযোগ

হামলাকারীদের গ্রেফতার করতে চসাসের ২৪ ঘন্টার আল্টিমেটাম

চট্টগ্রাম নগরের নন্দনকানন বৌদ্ধ বিহারে গত শুক্রবার বৌদ্ধদের ধর্মীয় সংগঠনের বিরোধকে কেন্দ্র করে রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের শিক্ষক ড. জিনবোধি ভিক্ষুকে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যায় মোমবাতি ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চট্টগ্রাম সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ ও সচেতন বৌদ্ধ সমাজ। এতে সংহতি প্রকাশ করেন মহান ভিক্ষু সংঘ ও চট্টগ্রাম বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকা বৃন্দ। সন্ধ্যায় নগরীর চেরাগী পাহাড় চত্বরে মোমবাতি প্রজ্জলনের পর পর ঝটিকা মিছিল সহকারে নন্দনকানন বৌদ্ধ বিহারের সামনের সড়কটিতে ঘন্টা খানেকের জন্য গাড়ি চলাচল বন্ধ করে দেন তারা। পরবর্তীতে হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয় তারা। আন্দোলনকারীদের অভিযোগ, একুশে পদকপ্রাপ্ত বৌদ্ধ ধর্মীয় গুরু ড. জিনবোধি ভিক্ষু একজন মানবতার ফেরিওয়ালা। তিনি মানব সেবায় নিজের জীবন ও যৌবন উৎসর্গ করেছেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদকে তাকে ভূষিত করেছেন। তার একুশে পদক পাওয়াকে কেন্দ্র করে ষড়যন্ত্র করছে একটি মহল। তারা তার রাষ্ট্রীয় এই মর্যাদাকে মেনে নিতে পারেনি। তাই পূর্বপরিকল্পিতভাবে নারী দিবসকে কেন্দ্র করে ষড়যন্ত্রের জাল বুনছেন বিপথগামী শত্রুরা। আমরা মনে করি, বৌদ্ধ বিহারে মতো ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মীয় কাজে বাধা দিচ্ছে এবং তার ওপর এ হামলা উদ্দেশ্য প্রণোদিত, উদ্বেগজনক। এ সময় তারা ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের আহ্বান জানান। অন্যথায় অবস্থান কর্মসূচির হুশিয়ারিও দেন তারা। চসাস সভাপতি সৈয়দ দিদার আশরাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রাক্তন সভাপতি কবি নাজিম উদ্দিন শ্যামল বলেন, যে মানুষটির উপর হামলা করা হয়েছে তিনি একজন মানবিক মানুষ। তিনি মানুষকে ধর্মের কথা বলেন, 'তিনি মানুষকে অহিংসার কথা বলেন, তিনি জ্ঞানের কথা বলেন। সেই মানুষটির উপর হামলা হয়েছে এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। যারা তার উপর হামলা করেছে তারা অত্যন্ত অন্যায় করেছে। তারা মানুষ কিনা সে বিষয়ে আমার সন্দেহ আছে।'

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ভানুরঞ্জন চক্রবর্তী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র অধ্যাপিকা রেখা আলম চৌধুরী, জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার সহ সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার, সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ—সভাপতি ভদন্ত প্রিয়ানন্দ মহাথেরো, ভদন্ত মৈত্রীপ্রিয় মহাথেরো, ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরো, ইউনাইটেড ন্যাচার ইন্টান্যাশনাল পীস চট্টগ্রাম শাখার চীফ কর্ডিনেটর ভদন্ত বিজয়ানন্দ থেরো, চসাস সমাজসেবা সম্পাদক ফিরোজ উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী গোফরান, যোগাযোগ সম্পাদক আনিছুর রহমান, দৈনিক আলোকিত প্রতিদিনের প্রতিনিধি মোঃ জুবাইর, সাংবাদিক নীলকমল সুশীল, ভদন্ত দীপংকর থেরো, ভদন্ত উত্তমানন্দ থেরো, ভদন্ত তাপসজোতি ভিক্ষু, ভদন্ত জোতিনন্দ থেরো, ডা. অর্থদর্শী বড়ুয়া, শিক্ষক বিশু কুমার বড়ুয়া, বিজয় তালুকদার, সাংবাদিক মোহাম্মদ নেজাম উদ্দীন, নারী নেত্রী সেলি বড়ুয়া, শেফালী বড়ুয়া, রাফিকা আক্তার প্রমুখ।

পুলিশকে উদ্দেশ্য করে চসাস সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম বলেন, আপনাদেরকে ৪৮ ঘন্টার সময় দেয়া হয়েছিল। এর মধ্যে বিগত ২৪ ঘন্টা আপনারা ব্যর্থ হয়েছেন- আর বাকি রইল ২৪ ঘন্টা। এই ২৪ ঘন্টায় আপনাদের সফল হতে হবে, অন্যথায় আমরা থানা ঘেরাও করবো। পুলিশের উপস্থিতিতে হামলার ঘটনা ফৌজদারি অপরাধ কিনা প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি আরো বলেন, যদি এটি ফৌজদারি অপরাধ হয়ে থাকে-অনতিবিলম্বে অভিযোগ থেকে মামলা গ্রহণ করে আসামি রেখা রানী বড়ুয়া ও তার সাঙ্গোপাঙ্গদের গ্রেপ্তার করুন।

Tag
আরও খবর