তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

হ্নীলা ইউনিয়ন সীহাট কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

হ্নীলা ইউনিয়ন সিহাট Community Emergency Health Action Committee (CEHAT) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শত ভাগ গর্ববতী মায়ের নিরাপদ ডেলিভারী এবং শিশু মৃত্যুহার এড়ানোর উপর গুরুত্বারোপ করা হয়। 


১১মার্চ সকাল ১১টায় হ্নীলা ইউনিয়ন পরিষদ হলরোম মিলনায়তনে হ্নীলা ইউনিয়ন সীহাট কমিটির সভা হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এবং বিজিএসের (বাংলা-জার্মান সম্প্রীতি) সহ প্রকল্প সমন্বয়কারী নুরুল আবছারের সঞ্চালনায় শুরু হয়।


সভার শুরুতে প্রকল্পের ফিল্ড সুপার ভাইজার পিজুয়েল ঘাগ্রা কমিটির বিগত সমন্বয় সভার কার্য্যবিবরণী ও অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন। কমিটির সমন্বয় সভার উদ্দেশ্য, কমিটির দায়িত্ব ও কর্তব্য, কার্যাবলী নিয়ে আলোচনা করেন প্রকল্প সমন্বয়কারী কবির মোঃ মনিরুল আযম খান, কমিউনিটির জনগণের স্বাস্থ্যসেবায় উন্নয়ন ও উন্নয়ন কর্মকান্ডে সিহাট কমিটির সম্পৃক্ততা নিয়ে আলোচনা করেন সঞ্চালক, নিরাপদ ডেলিভারী স্থানীয় জরুরী প্রয়োজনে সাড়া প্রদান (গর্ভবতী মহিলা ও শিশু চিহ্নিতকরণে করণীয় নিয়ে আলোচনা করেন ফিল্ড সুপার ভাইজার পিজুয়েল ঘাগ্রা,হাসপাতালে ডেলিভারীর উপকারিতা এবং আইওএম চলমান স্বাস্থ্যসেবা, বিজিএস পরিচালিত চলমান স্বাস্থ্যসেবা কার্য্যক্রম সর্ম্পকে উপস্থিত সিহাট সদস্যদের পর্যবেক্ষণ/ মতামত ও পরামর্শে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড মেম্বার বশির আহমদ, (৭,৮ ও ৯নং ওয়ার্ডের) সংরক্ষিত মহিলা মেম্বার মর্জিনা আক্তার, মফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন হ্নীলা ২নং ওয়ার্ড মেম্বার বেলাল উদ্দিন, সংরক্ষিত মহিল মেম্বার (১,২ ও ৪নং ওয়ার্ড) রাহামা আক্তার, এমআইএস অফিসার রানা নকরেক, কমিউনিটি হেলথ ওয়ার্কার এবং কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। 


প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, এই প্রকল্পে মাসিক ইপিআই ও অন্যান্য রোগী রেফার, ওয়ার্ড ভিত্তিক সম্ভাব্য ডেলিভারী ও বর্তমানে গর্ভবতী মায়ের সংখ্যা, জন্ম ও মৃত্যু তথ্য সংগ্রহ, ওয়ার্ড ভিত্তিক বাড়িতে ডেলিভারীর তথ্য, গর্ভবতী মায়ের সেবা, পরিবার পরিকল্পনা উদ্ধ্যুদ্ধমূলক কার্য্যক্রম, স্বাস্থ্য সচেতনামূলক কার্য্যক্রম, উঠান বৈঠকে নবজাতকের যত্ন, সংক্রামক রোগ, মানসিক স্বাস্থ্য, পরিস্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর আচরণ, ডায়রিয়া, শিশুদের টিকাদান, প্রসব পূর্ব/পরবর্তী মায়ের গর্ভকালীন যত্ন, কৃমি, যক্ষা, ম্যালেরিয়া, এইচআইভি/এইডস, পরিবার পরিকল্পনা, দূর্যোগ প্রস্তুতি, দূযের্েিগর সময় স্বাস্থ্যসেবা এবং কোভিড-১৯ প্রতিরোধমূলক কার্য্যক্রম খুবই গুরুত্বপূর্ণ। এই কমিটির সদস্য/সদস্যা আমরা সবাইকে শিশু ও মাতৃমৃত্যু এড়াতে শতভাগ আন্তরিক এবং সততার সাথে কাজ করার আহবান জানান।

Tag
আরও খবর