শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

বাজারে নেই মূল্য তালিকা, চলছে জেলা প্রশাসনের অভিযান

কয়েক মাস ধরেই বাজারে সব নিত্যপণ্যের দর অস্বাভাবিক। সামনে রোজা পেয়ে সপ্তাহ দুয়েক ধরে বাজার আরও লাগামহীন। রোজা শুরুর দিনে দিনব্যাপী টিটিএনের বাজারের হালচাল নিয়ে খবর প্রকাশের পর অভিযানে নেমেছে জেলা প্রশাসন।

সোমবার (১১ মার্চ) বিকেলে জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়ামিন হোসেনের নেতৃত্বে এ অভিযান চলছে।

এর আগে কক্সবাজার শহরের বড় বাজারে নিত্যপণ্যের উচ্চ দাম, মূল্য তালিকা না থাকা নিয়ে ভোক্তারা নানান অভিযোগ এবং প্রশাসনের অভিযান বাজার মনিটরিং না থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

সরেজমিনে কয়েকটি দোকানে মূল্য তালিকা থাকলেও অনেক দোকানে মূল্য তালিকা দেখা যায়নি। এছাড়াও ব্যবসায়ীরা একেক দোকানে একেক দাম রাখছিলেন।এসময় বড় বাজারের ব্যবসায়ী জিয়াউল হোসাইনের দোকানে মূল্য তালিকায় দেখা গেছে, ছোলা ১০৫ টাকা, দেশিয় পিঁয়াজ ১০৫ টাকা, ইন্ডিয়ান পিঁয়াজ ১৩০, রসুন ১৯৫ টাকা, সয়াবিন তেল ১৪৫, চিনি ১৪৫ টাকা। এছাড়াও আরো কিছু দোকানে দেখা গেছে বাড়তি দাম। ছোলা ১১০ টাকা, রসুন ২০০ টাকা।

বর‍্যসায়ী নাজমুল জানিয়েছেন, আদা, রসুন, চিনির দাম আগের মতোই আছে। দাম বাড়েনি। আরেকজন মহিলা ক্রেতা তিনি বলছেন, সাধারণ মানুষ গরুর মাংস কিংবা মুরগির ধারে কাছেও যেতে পারছে না। কেজি ১ হাজার টাকার কমে বিক্রি করছে না গরুর মাংস।

এছাড়াও লেবু, শসার দাম রমজান আসায় আগের চেয়েও বাড়িয়েছে বিক্রেতারা। যদিও এসব পণ্য ডলারের দামের ওপর নির্ভর করে না।

Tag
আরও খবর