শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

কক্সবাজারের সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় ৬ ছিনতাইকারি আটক

কক্সবাজার পৌরসভার সুগন্ধা সাংস্কৃতিক কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে দেশীয় তৈরি ছোরাসহ ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

সোমবার (১১ মার্চ) র‍্যাব-১৫ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

র‍্যাবের দাবি, গত রবিবার (১০ মার্চ) কক্সবাজার জেলার সদর থানাধীন পৌরসভার ১২নং ওয়ার্ডস্থ কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র হতে কক্স টুডে হোটেলগামী পাকা রাস্তার পশ্চিম পাশে ঝুপড়ি ঘরের সামনে গাছের আড়ালে উঠতি বয়সী বেশ কয়েকজন তরুণ পর্যটকদের কাছ থেকে অর্থ-কড়ি, মোবাইল ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনতাইয়ের প্রস্তুতির খবর শোনে রাত আড়াইটায় অভিযান পরিচালনা করে। এ সময় ৬ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে।

তাদের কাছ থেকে ব্যবহৃত ২টি কিরিচ, ২টি টিপ ছোরা, ১টি ছোরা, ১টি টর্চ লাইট এবং নগদ ৯ হাজার ৯শ’ টাকা। এছাড়া ৩টি এন্ড্রয়েড মোবাইল ও ২টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন লাইট হাউজ পাড়ার-মোঃ বজল আহাম্মদের ছেলে মোঃ শাহেদ (২০, সৈকত পাড়ার মো আইয়ুবের ছেলে মোঃ আরিফ (২০), লাইট হাউজ পাড়ার নুরুল ইসলামের ছেলে আদনান শাকিল (১৯), সৈকত পাড়ার মো.নাসির উদ্দিনের ছেলে সাইমন নাহিদ নুর জীবন (২০), লাইট হাউজপাড়ার সৈয়দ আলমের ছেলে মোঃ কাইসার প্রকাশ কাওসার (১৯), পিএমালী মোহসিনিয়া পাড়ার আমির হোসেনের ছেকে মোঃ সাগর (২০) বর্তমানে লাইট হাউজ পাড়ার বাসিন্দা।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার জেলার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

Tag
আরও খবর