শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

টেকনাফে অগ্রযাত্রার আয়োজনে টিডিএইচ'র সহযোগিতায় প্রকল্পের কার্যক্রম শেয়ারিং সভা

 কক্সবাজারের টেকনাফে এনজিও সংস্থা অগ্রযাত্রার আয়োজনে টিডিএইচ এর সহযোগিতায় অগ্রযাত্রা প্রকল্প ব্যবস্হাপক মোঃ আবু ওসমানের পরিচালনায় প্রকল্পের কার্যক্রম শেয়ারিং সভা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারী)টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘প্রকল্পের কার্যক্রম শেয়ারিং এ সভা’ অনুষ্ঠিত হয়।


উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আদনান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি,অগ্রযাত্রার প্রতিষ্ঠাতা নীলিমা আক্তার চৌধুরী,, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রণয় রুদ্র, উপেজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আফসার, শিশু সুরক্ষা কর্মকর্তা শাহরিয়ার কবির, টেকনাফ মডেল থানার সহকারী উপ-পরিদর্শক হ্লামেথুই মার্মা,টেকনাফ উপজেলা ওসিসি প্রোগ্রাম অফিসার নাশিদুল ইসলাম আল ফারুকী, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাসলিমা খাতুন ছাড়াও টেকনাফ উপজেলায় কর্মরত সরকারি,বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীগণ।


উক্ত আলোচনায় উপস্থিত সকলের মাঝে অগ্রযাত্রা এনজিও’র যাত্রা এবং প্রাপ্তি সম্পর্কে আলোচনা করেন অগ্রযাত্রার প্রতিষ্ঠাতা নীলিমা আক্তার চৌধুরী, এরপর অগ্রযাত্রার শিশু সুরক্ষা প্রকল্পের চলমান কার্যক্রমসমূহ তুলে ধরেন অগ্রযাত্রার প্রোগ্রাম ম্যানেজার আবু ওসমান। পাশাপাশি শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে করণীয় বিষয় সম্পর্কে আগত অতিথিগণ মূল্যবান মতামত প্রদান করেন। সভায় আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে প্রাণবন্ত আলোচনা করা হয়। এ সময় অগ্রযাত্রার পক্ষ থেকে সরকারীভাবে পরিচালিত শিশু সুরক্ষা সেন্টারের জন্য বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিশু সুরক্ষা অফিসারের কাছে তুলে দেন।

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরী কর্তৃক শিশুদের সুরক্ষা বিষয়ে দিক নির্দেশনা প্রদানের মাধ্যমে এবং সরকারী প্রতিনিধিদের সাথে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে ও চমৎকার একটি প্রোগ্রামের আয়োজনের জন্য অগ্রযাত্রা এনজিওকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি ও অগ্রযাত্রার প্রেসিডেন্ট নীলিমা আক্তার চৌধুরী সমাপনী বক্তব্যের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।


Tag
আরও খবর