শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

টেকনাফে ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক মাঠ মহড়া অনুষ্ঠিত

কক্সবাজারের টেকনাফে ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপকূলীয় ইউনিয়ন বাহারছড়া শামলাপুর উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিডিআরসিএস এর বাস্তবায়নে জার্মান রেড ক্রসের সহায়তায় এ মহড়াটি সোমবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক এই মাঠ মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় সম্ভাব্য ঘূর্ণিঝড় আসার খবর পেলে পূর্বে কি কি করণীয়, ঘূর্ণিঝড় চলাকালীন কি কি করণীয়, ঘূর্ণিঝড় পরবর্তীতে কি কি করণীয় সব বিষয়ে সচেতন করতে ও জানাতে প্রদর্শনী দেখানো হয়। এ প্রদর্শনীতে যৌথভাবে অংশ নেন সিপিপি ও বিডিআরসিএস এর স্বেচ্ছাসেবকগণ।এতে সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি -পিএমও কক্সবাজার বিএমজেড প্রকল্পের কো-অর্ডিনেটর মোঃ হারুন-অর-রশিদ, বিডিআরসিএস কক্সবাজার ইউনিটের ইউনিট সেক্রেটারি একেএম রাশেদ হোছাইন, বিডিআরসিএস কক্সবাজার ইউনিটের ইউএলও ও সহকারী পরিচালক সাইফুল ইসলাম, সিকিউরিটি ফোকাল জনাব তৌকির ওসমান,জার্মান রেড ক্রস কক্সবাজার কো-অর্ডিনেটর আব্দুল মালেক খান, কক্সবাজার সিপিপির ডেপুটি ডাইরেক্টর হাসানুল আমিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবসার, শামলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মনজুর, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল নাথ, জিআরসি কান্ট্রি ম্যানেজার ক্যাটরিন, জিআরসি সিনিয়র কান্ট্রি ম্যানেজার গৌরব রায়, উপজেলা টীম লিডার মোঃ কায়সার উদ্দিন, ১৩ নং ইউনিটের ডেপুটি টীম লিডার ও শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে জাতীয় পুরস্কার প্রাপ্ত কুলসুমা বেগম প্রমূখ।


স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, এ মহড়াটি খুবই গুরুত্বপূর্ণ। এ মহড়ার কারণে জনসাধারণ সহজে সচেতন হতে পারে। সবকিছু আপনারা জেনে অন্যকে জানিয়ে সচেতন করবেন এটা আমার অনুরোধ। পরিশেষে সুন্দর একটি আয়োজনের জন্য আমি সিপিপি ও বিডিআরসিএস এর কর্মকর্তা কর্মচারীগণকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।


Tag
আরও খবর