ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান

লক্ষ্মীপুরে সেহরিতে চেতনা নাশক খাইয়ে সর্বস্ব লুট

লক্ষ্মীপুরের কমলনগরে একই পরিবারের ৩ সদস্যকে সেহরিতে চেতনা নাশক মেশানো খাবার খাইয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট করেছে চোর চক্র।


মঙ্গলবার (১২ মার্চ) ভোর রাতে উপজেলার চরমার্টিন ইউনিয়নের মতিরহাট এলাকার পাটোয়ারি বাড়িতে লুটপাটের এ ঘটনাট ঘটে। পরে ওই পরিবারের সদস্যদের অচেতন অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায় স্বজনেরা।


স্থানীয় ও স্বজনরা জানান, মঙ্গলবার ভোর রাতে সেহরির খাবার খেয়ে অচেতন হয়ে ঘুমিয়ে পড়ে মন্নান পাটোয়ারি পরিবারের লোকজন।সকালে তাদের উঠতে দেরি দেখে প্রতিবেশীরা ডাকাডাকি করেন। কিন্তু তারা সাড়া না দেওয়ায় প্রতিবেশীরা অসুস্থ অবস্থায় মান্নান পাটোয়ারি, তার স্ত্রী কহিনুর বেগম ও পুত্রবধূ শারমিন আক্তারকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানায়, ঘরের আলমিরা ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে নগদ টাকা ও  স্বর্ণালংকারসহ সবকিছু লুটপাট করা হয়েছে।


সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চেতনা নাশক ওষুধ প্রয়োগ করায় এ ঘটনা ঘটেছে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, বর্তমানে সবাই শঙ্কামুক্ত।


কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নিব।

আরও খবর