তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

নতুন সিনেমার ঘোষণা দিলেন সালমান খান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-03-2024 10:08:40 pm

গত এক দশকেরও বেশি সময় ধরে বলিউডে ইদ মানেই যেন সালমানের নতুন সিনেমা। এরই ধারাবাহিকতায় আগামী বছর ২০২৫ সালের ঈদের জন্য নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন এই তারকা।


মঙ্গলবার (১২ মার্চ) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল পোস্টে সালমান তার আসন্ন সিনেমার ঘোষণা দেন।


যেই ছবিতে অভিনেতার সঙ্গে এ আর মুরুগাদোস এবং সাজিদ নাদিয়াদওয়ালাকে দেখা যায়। তাদেরকেই নিয়েই ঈদে নতুন সিনেমা উপহার দিবেন ভাইজান, সেটারই ইঙ্গিত দিয়েছেন।


সালমান খান লিখেছেন, ‘অসাধারণ প্রতিভাবান পরিচালক এ আর মুরুগাদোস এবং আমার বন্ধু সাজিদ নাদিয়াদওয়ালার সাথে একটি খুব উত্তেজনাপূর্ণ সিনেমা নির্মাণের কাজে যোগ দিতে পেরে আনন্দিত! এটা আমার জন্য স্পেশাল এবং আমি আপনাদের ভালবাসা এবং আশীর্বাদে এই যাত্রা শুরুর অপেক্ষা করছি। ইদ ২০২৫ মুক্তি পেতে চলেছে।’


যদিও আনুষ্ঠানিকভাবে সিনেমার নাম কিংবা কাস্টিং সম্পর্কে কোনো মন্তব্য করেননি ভাইজান, কিন্তু জানিয়ে দিলেন- আগামী বছর ঈদে তার নতুন ছবি মুক্তি পেতে যাচ্ছে।


এদিকে ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা প্রকাশ করেছে, আসন্ন এই সিনেমাটি অ্যাকশন থ্রিলার গল্পের হবে। ছবিটির শুটিং ভারত ছাড়াও পর্তুগাল এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলিতে হবে। এছাড়াও ছবিটির নির্মাণে প্রায় ৪০০ কোটি রুপি ব্যয় হবে বলে জানা গেছে। যা সাজিদ নাদিয়াদওয়ালার ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে চলেছে।


চলতি বছরের শুরু থেকেই সিনেমা নিয়ে আলোচনা করছেন নির্মাতারা। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরিই এর শুটিং শুরু করবেন তারা। এরপর আগামী বছর মুক্তি দেওয়া হবে।

আরও খবর
6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৭ দিন ৫ ঘন্টা ২৮ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৭১ দিন ৪ ঘন্টা ১৩ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৬ দিন ১৩ ঘন্টা ২ মিনিট আগে