শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

কোর্টবাজার স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা উপজেলা প্রশাসন

কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি মামলায় ৫হাজার টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন।


বুধবার(১৩ মার্চ) দুপুরে উখিয়া থানা পুলিশ,র‍্যাব,ট্রাফিক পুলিশ ও গ্রাম পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালেহ আহমদ।


অভিযানে অবৈধভাবে পার্কিংয়ের দায়ে সড়ক পরিবহন আইনে দুটি মামলায় দুটি সিএনজি থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


ফুটপাত দখলমুক্ত করতে যৌথ অভিযান পরিচালনা করে সড়কের পানি চলাচলের ড্রেনের উপর স্থাপন করা স্থাপনা উচ্ছেদ করা হয়। পরে বাজার তদারকি করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে মূল্য তালিকায় পণ্যের মূল্য না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মুদির দোকান থেকে দুই হাজার টাকা ও মুরগীর দোকান থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


অভিযানে উখিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. শামীম হোসেন, ট্রাফিক পুলিশের ইনচার্জ মো. নাজিমুল ইসলাম সহ র‍্যাব ও পুলিশের বিভিন্ন পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


অভিযানের সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালেহ আহমদ জানান,” বুধবার কোর্টবাজার স্টেশনে অভিযান পরিচালনা করে ৪টি মামলায় ৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে।


Tag
আরও খবর