দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

দিনাজপুরে সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধন কার্যক্রমের শুভ সূচনা

প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে দিনাজপুরে শুভ সূচনা হলো সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে দিনাজপুর সদর উপজেলা মাঠ প্রাঙ্গণে সর্বজনীনপেনশন স্কিম নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ এমদাদ সরকার ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফয়সাল রায়হান,সহকারি কমিশনার( ভুমি)সাথী দাস সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ।

টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে গত ১৭ আগস্ট ২০২৩ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করেন।এরই ধারাবাহিকতায় দিনাজপুর সদর  উপজেলা  অডিটোরিয়ামে সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধন  কার্যক্রম বিষয়ে মতবিনিময় ও স্কিম বাস্তবায়ন সভা অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফয়সাল রায়হান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ এমদাদ সরকার ।এ সময় তিনি বলেন বার্ধক্য কালে আর অন্যের গলগ্রহ হয়ে বেঁচে থাকতে হবে না।বর্তমানে সরকার সকলকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার চেষ্টা করছে।বিশেষ করে বয়ষ্কদের জন্য সরকার এই পেনশন স্কিম চালু করেছেন।নিজেদের সামর্থ্য অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে যে পেনশন স্কিম রয়েছে স্ব স্ব উদ্যোগে সকলকে রেজিষ্ট্রেশন করার আহবান জানান তিনি। এ সময় আমন্ত্রিত অন্যান্য বিশেষ অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ৮নং শংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান,৪নং শেখপুড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোমিনুল ইসলাম,৬নং আউলিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তাফা,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম সোহাগ  সহ প্রমুখ ।সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসার আগ্রহী ব্যক্তিদের পক্ষ থেকে অভিমত ব্যক্ত করেন সনদ চক্রবর্তী লিটু।

উল্লেখ্য সর্বজনীন পেনশন স্কিমে ১৮ থেকে ৫০বছর বয়সি সকল বাংলাদেশি নাগরিক অংশ নিতে পারবেন।তবে বিশেষ বিবেচনায় পঞ্চাশোর্ধব নাগরিকগনও ১০বছর নিরবচ্ছিন্ন জমা প্রদান করলে আজীবন পেনশন সুবিধা পাবেন।প্রবাসী বাংলাদেশি নাগরিকগন প্রগতি ও সুরক্ষা স্কিমে তার পরিবারের ১৮ বা তার উর্ধে এক বা একাধিক সদস্যের নামে নিবন্ধন করে বৈদেশিক মুদ্রা জমা প্রদান করতে পারবেন।বৈদেশিক মুদ্রায় প্রেরিত জমার ২দশমিক ৫শতাংশ প্রনোদনার অর্থ তার হিসেবে জমা হবে।সর্বজনীন পেনশন স্কিমের আওতায়  যেমন প্রবাস, সুরক্ষা,প্রগতি ও সমতা ক্যাটাগরিতে সব শ্রেণী পেশার মানুষ অন্তর্ভুক্ত হতে পারবে।যার নামে পেনশন স্কিম খোলা হবে সে তার জীবদ্দশায় এই পেনশন গ্রহণ  করবেন ।তবে তার অবর্তমানে তার নমিনি পেনশন স্কিম হোল্ডারের সমুদয় টাকা নির্ধারিত সুদ সমেদ এককালীন ফেরত পাবেন।সরকারের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অনেকে নিবন্ধন সম্পন্ন করেছেন অনেকে আবার গভীর আগ্রহ প্রকাশ করেছেন ।সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধন কার্যক্রমের সার্বিক দিক নিয়ে আলোচনা ও অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সহকারি কমিশনার (ভুমি))সাথী দাস।

Tag
আরও খবর