শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

পৌর শহরে যানজট নিরসনে অভিযান

কক্সবাজার পৌর শহরে যানজট নিরসনে অবৈধ টমটম, মিশুক ও অটোরিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পৌরসভা। একই সময় সড়কের উপর বসা অবৈধ সমস্ত দোকান ও উচ্ছেদ করা হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরীর নির্দেশে এই অভিযান পরিচালনা করে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। প্রথমদিন অর্ধশতাধিক অবৈধ টামটম, মিশুক, অটোরিক্সা ও হকার উচ্ছেদ করা হয়।

এই অভিযানকে স্বাগত জানিয়ে ও পৌর মেয়রকে ধন্যবাদ জানিয়ে পৌরবাসী বলেন, পবিত্র রমজান ও ঈদ সামনে রেখে যানজট নিরসনে এ অভিযান অনেকটা কাজে আসবে। আর শহরে সড়কের উপর বসা অবৈধ সমস্ত দোকান উচ্ছেদ করার দাবি জানান তারা।

মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, আমার নির্বাচনী ইশতেহারে ছিল কক্সবাজার পৌর শহরকে যানজটমুক্ত করবো। তাই অবৈধ টমটম, মিশুক ও অটোরিক্সা, অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করি। এগুলো আরো আগে শুরু করার কথা ছিল। সেই অনুযায়ী মাইকিং ও করা হয়েছিল। কিন্তু এসএসসি পরীক্ষার্থীদের কথা চিন্তা করে ওই অভিযান আমরা পিছিয়ে দিয়েছিলাম। এখন পবিত্র রমজান মাস- সিয়াম-সাধনার মাস। এই মাসে যাতে ধর্মপ্রাণ মুসল্লীরা যাতে কোন ধরণের কষ্টে না পড়ে সেই লক্ষে এই অভিযান শুরু করা হয়েছে। এই অভিযান চলমান থাকবে।

তিনি অবৈধভাবে নালা দখলদারকে হুশিয়ারি দিয়ে বলেন, যারা অবৈধভাবে পৌরসভার ড্রেন-নালা-নর্দমা দখল করে আছেন আপনারা নিজ উদ্যোগে তা ছেড়ে দিন। আগামী ঈদের পরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান শুরু করা হবে। যারা অবৈধভাবে ছোট-বড় নালা দখল করে আছেন তারা স্ব উদ্যোগে নালা দখলমুক্ত করে দিন।

 

আরও খবর