তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

উখিয়ায় গৃহবধূর মৃত্যু নিয়ে ধূম্রজাল!

কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়নের তুলাতলী গ্রামে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস লাগিয়ে এক নারী আত্মহত্যা করেছে।


এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সে উখিয়ার রত্নাপালং ইউনিয়নের তুলাতলী গ্রামের বাহাদুর রহমানের স্ত্রী রিমা আক্তার প্রকাশ ইয়াছমিন (২৬)।


বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে উখিয়ার রত্নাপালং ইউনিয়নের তুলাতলী গ্রামে এ ঘটনা ঘটে। উখিয়ার রত্নাপালং ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পুতুল রানী বড়ুয়া বলেন, আমি পরিষদের একটি মিটিংয়ে ছিলাম। শুনেছি বাহাদুর স্ত্রী আত্মহত্যা করেছে।


নিকট আত্মীয় স্বজনের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। এ ঘটনার খবর পেয়ে উখিয়া থানার একটি টিম ঘটনাস্থলে যায়।সেখান লাশ উদ্ধার করে উখিয়া থানায় নিয়ে আসে।


এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও খবর