বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

অভয়নগরে যুবলীগ নেতা মুরাদ হত্যাকান্ডের রহস্য উদঘাটন; আটক -৩

যশোরের অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হাসনকে আধিপত্য বিস্তার, রাজনৈতিক কারণ আর্থিক লেনদেনের মাধ্যমে খুন করা হয়েছে বলে পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। 

বৃহস্পতিবার বিকালে অভয়নগর থানার সভাকক্ষে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (খ) সার্কল মো:জাহিদুল ইসলাম সোহাগ প্রেস বিজ্ঞপ্তি মারাফাতে জানান, যুবলীগনেতা মুরাদ হত্যাকান্ডের পর সিসি টিভি ফুটজের মাধ্যমে একজন ভ্যানচালককে দেখতে পেয়ে  তাকে এতাদিন পর খুঁজে পেয়ে মুরাদ হত্যাকান্ডের মূল রহস্য জানতে পারেন। মুরাদ হত্যাকান্ডে ৫জন দুর্বৃত্ত একত্রিত হয় মুরাদকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। পুলিশ এ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগ নওয়াপাড়া মডেল কলেজ রোড এলাকার মৃত মহাসিন কাজীর ছেলে মো: সাগর কাজী (৩০), ধোপাদি গ্রামের বাবু শেখের ছেলে মো: আল আমিন শেখ (২৫) এবং রানাভাটা সবুজবাগ এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে মো: রনি বেপারী (৩২) কে আটক করা হয়েছে। পুলিশ আরো জানায়, আধিপত্য বিস্তার, রাজনৈতিক কারণে আর্থিক লেনদেনের মাধ্যমে যুবলীগনেতা মুরাদ হাসনকে পরিকল্পিতভাবে খুন করা হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার জানান, যুবলীগনেতা মুরাদ হত্যাকান্ডে জড়িত থাকা১০/১১জনের নাম  হাতে এসেছে। তদন্তের  স্বার্থে তাদের নাম এই মুহুর্তে বলা যাচ্ছে না। আশা করা যাচ্ছে, অতি দ্রুত এই হত্যাকান্ডে জড়িতদের,হত্যাকান্ডে সহায়তাকারীদের এবং আর্থিক যোগদানদাতাদের আইনের আওতায় আনা সম্ভব হবে। প্রেস বিজ্ঞপ্তি প্রদানকালে উপস্থিত ছিলেন- অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম।

Tag
আরও খবর