তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে চায়ের দোকানে আগুন, আহত-১

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী শিবিরে একটি চায়ের দোকানে অগ্নিকান্ডের ঘটনায় এক রোহিঙ্গা আহত হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় টেকনাফের নয়াপাড়া মৌচনি নিবন্ধিত ক্যাম্পের চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে ।

এসময় আগুন নেভাতে গিয়ে দোকানদার আমির হাকিম (৪২) নামে এক ব্যাক্তি আহত হয়েছে। তিনি নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকের মনু মিয়ার ছেলে

এ বিষয়ে টেকনাফ নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল বলেন, রাতে হঠাৎ করে ক্যাম্পে হাকিমের চায়ের দোকানে আগুন লাগে। পরে আাশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় দোকানের মালিক আমির হাকিম গুরুত্ব আহত হয়েছে। গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।

তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য বিভাগের নিয়ে যাওয়া হয়।’

এ প্রসঙ্গে জরুরী বিভাগের ডাক্তার ইফরান ইউছুপ বলেন, ক্যাম্প থেকে এক রোহিঙ্গাকে আহত নিয়ে আসেন। তাঁর মাথায় মারাত্মক আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজারে রেফার করা হয়েছে।

টেকনাফ ফায়ার স্টেশন এর কর্মকর্তা উত্তম ব্যানার্জি জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে ঘটনাস্থলে ক্যাম্পের স্বেচ্ছাসেবকদের সাথে ফায়ার সার্ভিস কাজ করছে।এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Tag
আরও খবর