শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

উখিয়ায় দুই পক্ষের তর্ক থেকে মারামারি, আহত ১৫

কক্সবাজার উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নে ৯ নং ওয়ার্ডের কুলালপাড়া গ্রামবাসীর মধ্যে দুই পক্ষের তর্ক থেকে রূপ নিলো মারামারিতে।


বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় স্থানীয় দুই প্রভাবশালীর তর্ক থেকে শুরু হওয়া বিবাদ রূপ নেয় সংঘর্ষে, এতে হলদিয়া পালং ইউপি সদস্য রফিকসহ আহত হয়েছে ১৫ জন।


পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও গ্রামটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসাইন বলেন, কুলালপাড়ায় সংঘর্ষের ঘটনায় দুপক্ষের লোকজন আহত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা অব্যাহত আছে বলে জানান তিনি।


এদিকে আহতদের মধ্যে ইউপি সদস্য রফিকসহ ৫ জনকে কক্সবাজার সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে বলে উখিয়া হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত অন্যরা চিকিৎসাধীন।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় একটি প্রকল্পের সংস্কার কাজে মাটি ভরাটকে কেন্দ্র করে বিবাদের উৎপত্তি হয়।



সংঘর্ষের বিষয়ে দুই পক্ষই পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন। এ ঘটনায় আহত মোস্তফা শাকিল দাবী করেন ইউপি সদস্য রফিক তার কাছ থেকে চাঁদা দাবী করেছে।



তবে রফিকের ভাতিজার দাবী, তারা চাচা সরকারি প্রকল্পের কাজ তদারকি করতে গিয়ে হামলার শিকার হয়েছেন।


হলদিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম ঘটনা প্রসঙ্গে জানান, ইউপি সদস্য রফিক তাকে গালমন্দ করে তার পরণের পাঞ্জাবী ছিড়ে ফেলেছেন। পরে তিনি বাসায় চলে গেলে খবর পান দুইপক্ষের মধ্যে সংঘর্ষ চলেছে।


এদিকে নিজের পরিষদের ইউপি সদস্য আহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন বর্তমান চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী।


ইউপি সদস্যকে আহত করার বিষয়টি ন্যাক্কারজনক উল্লেখ করে এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবী জানান ইমরুল কায়েস চৌধুরী।


Tag
আরও খবর