তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

বালুখালী ক্যাম্পে অস্ত্র ও গুলি সহ এফডিএমএন সদস্য আটক

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও পাঁচটি গুলির খোসা সহ এফডিএমএন সদস্য গ্রেপ্তার করেছে এপিবিএন পুলিশ।


বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৮ এপিবিএন পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) উক্য সিং পিপিএম এর নির্দেশনায় সহকারী ক্যাম্প কমান্ডার (সহকারী পুলিশ সুপার) রসুল আহমদ নিজামীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এফডিএমএন ৯ নম্বর ক্যাম্পের সি ৩ ব্লকের এফডিএমএন সদস্য মোহাম্মদ রহিম (৩০) কে আটক করা হয়।


বালুখালী পানবাজার পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) উক্য সিং পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৯ নম্বর ক্যাম্পের সি ৩ ব্লকের মোহাম্মদ হোসেন এর ছেলে এফডিএমএন সদস্য মোহাম্মদ রহিমের বসতঘরের সামনের রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে তার হেফাজত হতে ১টি ওয়ান শুটারগান, ২ রাউন্ড গুলি ও ৫ টি গুলির খোসা উদ্ধার করতে সক্ষম হয়।


আটককৃত আসামীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রতিক্রিয়াধীন।

আরও খবর