তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

কোটি টাকার অবৈধ স্বর্ণসহ মহেশখালী ট্যুরস এন্ড ট্রাভেল এজেন্সির মালিক আটক

হজ্ব যাত্রীদের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান মহেশখালী ট্যুরস এন্ড ট্রাভেল নামের এক এজেন্সির মালিক-কে ১কেজি ২২০ গ্রাম অবৈধ স্বর্ণসহ আটক করেছে চট্টগ্রাম কাস্টমস্ পুলিশ। আটক ওই ব্যক্তির নাম মো. রফিকুল ইসলাম বকুল (৫৫)।

শুক্রবার (১৫ মার্চ) ৯ টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের জেদ্দা থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৩৬ লাইটিং এ মো. রফিকুল ইসলাম বকুল নামের ওই যাত্রী চট্টগ্রাম আসেন।

এসময় তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় ব্যাগেজ স্ক্যানিং ও দেহ তল্লাশি করা হয়। স্ক্যানিংকালে ব্যাগেজের ভেতর স্বর্ণের মতো প্রতিচ্ছবি দেখা যায়। পরে ওই যাত্রীর জুতা, পরা পোশাক ও ব্যাগ থেকে ১কেজি ২২০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। যার বাজার মূল্য ১ কোটি ২২ লাখ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন, চট্টগ্রাম কাস্টমস্ হাউজের সহকারী কমিশনার মহিউদ্দিন পাটোয়ারী।

কাস্টম হাউসের এ কর্মকর্তা জানান, উদ্ধার করা স্বর্ণ রাষ্ট্রের কোষাগারে জমা দেওয়া হচ্ছে এবং এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আটক রফিকুল ইসলাম বকুল, মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বাসিন্দা ও মহেশখালী ট্যুরস এন্ড ট্রাভেল নামের হজ্ব যাত্রীদের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মালিক।

Tag
আরও খবর