শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

ঈদগাঁওতে পরিবহন চালকদের সঙ্গে পুলিশের মতবিনিময়

মহাসড়কে যানজট নিরসনে সিএনজি, টমটম, অটোরিক্সা, থ্রি হুইলার চালকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে থানা, ট্রাফিক ও হাইওয়ে পুলিশ। ১৫ মার্চ (জুমাবার) বিকেলে ঈদগাঁও বাস-স্টেশনস্থ জাপান মার্কেটে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমার সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামু তুলা বাগান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল বারী, ঈদগাঁও ট্রাফিক পুলিশের ইনচার্জ প্রিয়দর্শী চাকমা,

ডুলহাজারা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মোজাম্মেল হক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হক, শ্রমিক নেতা ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম আকবর, যানবাহন শ্রমিক নেতা আবু তাহের মুন্না,নুরুল আজিম, স্থানীয় এমইউপি আবু বক্কর ছিদ্দিক বান্ডি, আলাদীনের চেরাগের স্বত্বাধিকারী ব্যবসায়ী ফরিদুল আলম প্রমুখ।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন,চলমান পবিত্র রমজান মাস ও আসন্ন পবিত্র ইদুল ফিতর উপলক্ষে মহাসড়কে দুর্ঘটনা, যানজট নিরসন, ভোগান্তি, কক্সবাজারের আগত পর্যটকদের যাত্রা নিরাপদ করতে থানা পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ সবসময় বদ্ধপরিকর। বিশেষ করে পর্যটকদের যাত্রা নিরাপদ করতে যানবাহন চালকদের সঙ্গে মতবিনিময় সভা করে জনসচেতনতা সৃষ্টি করা হয়েছে।

উক্ত মতবিনিময় সভায় যানবাহন মালিক, চালক, শ্রমিকসহ নানান শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর