শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

জুনিয়র চেম্বার কক্সবাজারের নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ

পর্যটন রাজধানী কক্সবাজারে একটি অভিজাত হোটেলে শুক্রবার (১৫ মার্চ) বিকেলে জেসিআই কক্সবাজার চ্যাপ্টারের নতুন তৃতীয় বর্ষ কমিটির দায়িত্ব গ্রহণ, চেইন হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।


অনুষ্ঠানে কক্সবাজার চ্যাপ্টারের নতুন বর্ষের নেতৃত্বকে দিকনির্দেশনা দিয়ে উদ্দীপনামূলক বক্তব্য দেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের প্রেসিডেন্ট ইমরান কাদির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য ও হুইপ সাইমুম সরওয়ার কমল। গেস্ট অফ অনার ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমান্ডার (অব.) মোহাম্মদ নুরুল আবছার। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজারের পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, জেসিআই ট্রাস্টের চেয়ারম্যান সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট সিনেটর নিয়াজ মোর্শেদ এলিট, কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও এফবিসিআই ডিরেক্টর আবু মোরশেদ চৌধুরী, জেসিআই বাংলাদেশের রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট, জেসিআই কক্সবাজারের ফাউন্ডার প্রেসিডেন্ট আবু ফারহান, ও জেসিআই বাংলাদেশের রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট শান শাহেদ।




অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ২০২৩ সালের জেসিআই কক্সবাজারের প্রেসিডেন্ট শেখ আশিকুজ্জামান। এছাড়া অনুষ্ঠানে জেসিআইয়ের বিগত কমিটির দায়িত্বপ্রাপ্তরা এবং নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


প্রধান অতিথি হুইপ সাইমুম সরওয়ার কমল বলেন, ‘কক্সবাজারের জন্য স্পেসিফিক অনেক বিষয়ে জেসিআই কাজ করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে যদি কোন ফলপ্রসূ প্রজেক্ট উপস্থাপন করা হয়, ফান্ডের অভাব হবে না।’ তিনি জেসিআই কক্সবাজার চ্যাপ্টারকে একীভূত হয়ে কাজ করার আহবান জানান।


পরে নব নির্বাচিত প্রেসিডেন্ট আবেদ আহসান সাগরকে চেইন হস্তান্তরের মাধ্যমে নতুন কমিটির সদস্যরা দায়িত্বভার অর্পণ করা হয়।


জেসিআই কক্সবাজারের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, ইমিডিয়েট লোকাল প্রেসিডেন্ট শেখ আশিকুজ্জামান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মনোয়ার জিসান, ভাইস প্রেসিডেন্ট আমজাদ মাহমুদ ও হুমায়ুন কবির রুবেল, সেক্রেটারি জেনারেল ফয়সাল সিদ্দিকী, জেনারেল লিগ্যাল কনস্যুল ইমরুল শাহেদ, ট্রেজারার আরিফুর রহমান, ট্রেইনার কমিশনার নিজাম উদ্দিন আহমেদ এবং ডিরেক্টর হিসেবে মোহাম্মদ নুরুল আলম, রিশাদুর রহমান, জাভেদ ইউসুফ হিরো চৌধুরী, সিদরাতুল মুনতাহা, ওমর ফারুক, সাইফুদ্দিন খালেদ, মোহাম্মদ ইলিয়াস।


এর পূর্বে টাইড মিটিং রুমে বর্ষের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেসিআই কক্সবাজার চ্যাপ্টারের ম্যান্টর সিনেটর হামীম হাসান জয়ী। তিনি গত দুই বছরের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।


মিটিং-এ নতুন বর্ষের কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন প্রেসিডেন্ট আবেদ আহসান সাগর এবং ট্রেজারার আরিফুর রহমান বাজেট উপস্থাপন করেন।

Tag
আরও খবর