তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

দরিদ্র রোগীদের চিকিৎসার মাধ্যমে হোপ হাসপাতালে জাতির পিতার জন্মদিন পালন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেছে হোপ হাসপাতাল কর্তৃপক্ষ। সকাল থেকে দরিদ্র ফিস্টুলা রোগীসহ নানা রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেছে হোপ হাসপাতাল কর্তৃপক্ষ। সকাল থেকে দরিদ্র ফিস্টুলা রোগীসহ নানা রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

রবিবার (১৭ মার্চ) সকালে হোপ ফাউন্ডেশন হাসপাতালের কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামানের সভাপতিত্বে হাসপাতালের মিডওয়াইফারি শিক্ষার্থী শারমিন সুলতানা রুবার সঞ্চালনায় হোপ হাসপাতালের আঙ্গিনায় এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে হোপ হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারী ও হোপ ফাউন্ডেশনের অধীনে হোপ মিডওয়াইফারী ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীদের নিয়ে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতেই এই আয়োজন বলে জানান হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামান।

হোপ ফাউন্ডেশনের ডা. নৃন্ময় বিশ্বাস বলেন, দিবসটি উপলক্ষ্যে সকাল থেকে দরিদ্র ফিস্টুলা রোগী সহ নানা রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

আলোচনা সভায় হোপ ফাউন্ডেশনের সিনিয়র ম্যানেজার মোঃ শওকত আলী, এ কে এম জহিরুল ইসলাম, হোপ ফাউন্ডেশনের মিডওয়াইফারি শিক্ষক মোছাঃ নিশি পারভীন হোপ ফাউন্ডেশনের চীফ ফাইন্যান্স অফিসার শাহ আলম তালুকদার সহ হাসপাতালের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের এবং শিশু দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tag
আরও খবর