গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

চন্দনাইশে ইট বানাতে ফসলি জমির বারোটা বাজানোয় জরিমানা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অবৈধ ইট ভাটাগুলোতে আইন লঙ্ঘন করে ফসলি জমির মাটি দিয়ে তৈরি হচ্ছে ইট। উপজেলা প্রশাসনের নজরদারি শুক্র-শনিবারে কম থাকায় রাতের আধাঁরে জমি থেকে মাটি কাটায় এক একটি পুকুর হয়ে যাচ্ছে। এমন অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে চন্দনাইশ উপজেলা প্রশাসন। ১৯ মার্চ (মঙ্গলবার) দুপুরে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন নিয়মিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা। এই বিষয়ে ডিপ্লোমেসি চাকমা জানান, হাসিমপুর ইউনিয়নের খাঁন বটতল এলাকার মেসার্স খাজা ব্রিকসকে ইট ভাটা স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে নির্ধারিত শর্ত লঙ্ঘন করে ফসলি জমি থেকে মাটি কেটে ইট প্রস্তুত করার অপরাধে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় এই অর্থ দণ্ড প্রদান করে আদায় করেন। উপজেলার গাছবাড়িয়ার মৃত হাজী মোহাম্মদ বখতিয়ার আহমদের ছেলে মোহাম্মদ সোলায়মান ভাটার স্বত্বাদিকারী হিসেবে এই অর্থদণ্ড পরিশোধ করেন। তিনি আরোও জানান, এই ধরনের অপরাধের জন্য কৃষিজমির পরিমাণ যেমন কমছে, তেমনি মাটির উর্বরতা শক্তিও নষ্ট হচ্ছে। ফসলি জমির উপরিভাগের মাটি কাটা বন্ধ না করলে ধানসহ অন্যান্য ফসলের উৎপাদনে বিপর্যয় ঘটার আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩-এর মাটির ব্যবহার নিয়ন্ত্রণ ও হ্রাসকরণে ৫ এর (১) ধারায় উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তি ইট প্রস্তুত করার উদ্দেশ্যে কৃষিজমি বা পাহাড় বা টিলার মাটি কেটে সংগ্রহ করে তা ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করতে পারবে না। আইনের ১৫ ধারায় বলা হয়েছে, যিনি এই আইনের ৫ ধারা লঙ্ঘন করবেন, তাকে দুই বছরের কারাদণ্ড বা অনধিক দুই লাখ টাকা জরিমানা করা হবে। কিন্তু সারা দেশে এই আইনের কারাদণ্ডের বিধান যথাযথ প্রয়োগ না থাকায় ইটভাটার মালিক ও মাটি ব্যবসায়ীরা ফসলি জমির উপরিভাগের মাটি কাটা বন্ধ করছে না। তাই এই ব্যবসা লাভজনক হওয়ায় নতুনরাও মাটি কাটা শুরু করার উদ্যোগ নিচ্ছে বলে জানা যায়।  


Tag
আরও খবর