শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

টেকনাফে মাদকাসক্ত ছেলের দেয়া আগুনে পুড়ল বসত বাড়ি

কক্সবাজারের টেকনাফে মাদকাসক্ত ছেলের দেয়া আগুনে বসত বাড়ি পুড়ে ছাই হয়েছে। সোমবার বিকেলে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ উত্তর পাড়ার আব্দুল শুক্কুর প্রকাশ আব্দুলের বাড়িতে এ দূর্ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন, ওই বাড়ির মাদকাসক্ত ছেলে মোহাম্মদ ইসমাইলের দেয়া আগুনে পুড়েছে তার নিজের বাড়িসহ ভাইদের চারটি বাড়ি।


আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আব্দুল শুক্কুর প্রকাশ আব্দুল বলেন, আমার ছেলে ইসমাইল ভাইদের কাছ থেকে মাদকের জন্য টাকা খুঁজে না পেয়ে তার ঝুপড়ি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে আমার আরো তিন ছেলে মেয়ের ঘর একসাথে হওয়ায় তাদের বাড়িতে আগুন সঙ্গে সঙ্গে চারটি বাড়িতে লেগে যায়। এতে আমার চার ছেলে মেয়ের বাড়ি ও আসবাবপত্র পুড়ে অন্তত ২৫ লাখ টাকা পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে।


আগুনে পুড়ে যাওয়া বাড়ির মালিক ওসমান গনি বলেন, বাড়ির পুরুষ বেশির ভাগ বাড়ির বাইরে বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। এসময় বাড়ি থেকে ফোনে জানিয়েছে, বড় ভাই ইসমাইল বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন। স্থানীয় লোকজনসহ আমরা অনেক চেষ্টা করেছি আগুন নেভাতে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।


শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অনুপ জানান, বসত বাড়িতে আগুন লাগার বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোনে জেনে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় লোকজনকে শৃঙ্খলার মধ্যে এনে পুলিশ ফায়ার সার্ভিসকে দ্রুত আগুন নেভানোর কাজে সহযোগিতা করেছে। প্রাথমিকভাবে ওই বাড়ির মাদকাসক্ত ছেলেই আগুন ধরিয়ে দিয়েছে বলে জেনেছি।


টেকনাফ ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা উত্তম কুমার ব্যানার্জি বলেন, শাহপরীরদ্বীপে বসত বাড়িতে আগুন লাগার খবরটি ৯৯৯ থেকে পেয়েছি। দ্রুত আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আপাত ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান করে বলা যাচ্ছেনা। তবে ঘরগুলো খুব কাছাকাছি হওয়ায় এক ঘরের আগুন দ্রত আরও তিনটি ঘরে ছড়িয়ে পড়ে। তাছাড়া বাড়ির এক সদস্যই আগুন লাগিয়েছে বলে লোকজন বলেছে।

আরও খবর