তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

উখিয়ায় পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।এসময় পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকপক্ষকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এসময় আরও ১২টি ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

আজ সোমবার বিকেল সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানের নেতৃত্বে ছিলেন-উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ এবং থানা পুলিশের একটি দল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ বলেন, পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে উখিয়ায় কুতুপালং বাজারে অভিযান চালানো হয়।এই সময় মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত মূল্যের জন্য পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কর্তৃপক্ষকে পাঁচটি মামলায় ১৭হাজার টাকা জরিমানা করা হয়েছে।এসময় আরও ১২টি ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।পর্যায়ক্রমে সব বাজারে অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর