নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

কক্সবাজারে আট মাসে প্রবাসীরা পাঠিয়েছে ১১২৩ কোটি টাকা

চলতি অর্থবছরের প্রথম আট মাসে বিভিন্ন দেশে অবস্থানরত কক্সবাজার জেলার প্রবাসীরা ১০২.৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে বলে তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবারের (১৯ মার্চ) আন্তর্জাতিক ডলারের রেট অনুযায়ী, ১ ডলার সমান ১০৯ টাকা ৭৬ পয়সা হিসেবে ১০২.৩ মিলিয়ন মার্কিন ডলারের বাংলাদেশি টাকার ভিত্তি দাঁড়ায় ১ হাজার ১২৩ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, রেমিট্যান্স গ্রহণে চট্টগ্রাম বিভাগে কক্সবাজারের অবস্থান অষ্টম।


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জনশুমারির তথ্য বলছে, কক্সবাজারের ৯ উপজলায় রেমিট্যান্স সুবিধাভোগী প্রায় ৬৩ হাজার ৮৯৯টি পরিবার। সুবিধাভোগীর ক্ষেত্রে গ্রামাঞ্চলের ৩৭ হাজার ২৭৭ পরিবারের বিপরীতে চার পৌর অঞ্চলে এই সুবিধা পান ২৬ হাজার ৬২২ পরিবার।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, গত ৮ মাসে (জুলাই-ফেব্রুয়ারি) ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠিয়েছে ১০২.৩ মিলিয়ন ডলার। এর মধ্যে- জুলাইতে ১৪.৯ মিলিয়ন ডলার (১৬৩ কোটি ৫৩ লক্ষ), আগস্টে ৮.৯ মিলিয়ন (৯৭ কোটি ৬৮ লক্ষ), সেপ্টেম্বরে ৭.৯ মিলিয়ন (৮৬ কোটি ৭০ লক্ষ), অক্টোবরে ১৫.৫ মিলিয়ন (১৭০ কোটি ১২ লক্ষ ), নভেম্বরে ১৩.১ মিলিয়ন (১৪৩ কোটি ৭৮ লক্ষ), ডিসেম্বরে ১৩.৯ মিলিয়ন (১৫২ কোটি ৫৬ লক্ষ), জানুয়ারিতে ১৬.২ মিলিয়ন (১৭৭ কোটি ৮০ লক্ষ) এবং সবশেষ ফেব্রুয়ারিতে ১১.৭ মিলিয়ন মার্কিন ডলার (১২৮ কোটি ৪১ লক্ষ টাকা)।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি ২০২৩-২৪ অর্থবছরের শুরুতে প্রবাসী আয়ে কিছুটা নিম্নমুখী ছিল। তবে আগস্টের পর বৈধপথে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো ক্রমান্বয়ে বেড়েছে। খাত সংশ্লিটরা জানিয়েছে, আসন্ন দুই ঈদকে সামনে রেখে এই আয় আরও বাড়বে।

বিবিএসের প্রতিবেদনে বলা হয়, প্রবাসী আয় প্রবাহ বাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত। কারণ, প্রবাসী আয় বৈদেশিক লেনদেনের ভারসাম্য, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, জাতীয় সঞ্চয় ও টাকার হাতবদলের মাত্রা বাড়ানোর মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর ইতিবাচক প্রভাব ফেলে।

তথ্য বলছে, প্রবাসী আয়ের বেশির ভাগই জমা হয় বেসরকারি ব্যাংকে। এর মধ্যে প্রথম স্থানে রয়েছে ইসলামী ব্যাংক, দ্বিতীয় অগ্রণী ব্যাংক এবং তৃতীয় স্থানে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।

ব্যাংক সংশ্লিষ্টরা জানিয়েছে, বিভিন্ন দেশে এই তিন ব্যাংকের শাখা থাকায় সহজেই টাকা পাঠাতে পারেন প্রবাসীরা। অপরদিকে রাষ্ট্রায়াত্ব এবং অনেক বেসরকারি ব্যাংক এই সুবিধা চালু করতে পারেনি, সেকারণে রেমিট্যান্স গ্রহণে ব্যাংকগুলো পিছিয়ে পড়ছে।

জানতে চাইলে বাংলাদেশ কৃষি ব্যাংক কক্সবাজার শাখার ব্যবস্থাপক সাখাওয়াত আলী বলেন, ‘চলতি অর্থবছরে ৪৭ জন সুবিধাভোগীকে ৪৫ লক্ষ ৯১ হাজার রেমিট্যান্সের অর্থ বিতরণ করেছি। আসন্ন ঈদ ও কোরবানির ঈদকে সামনে রেখে রেমিট্যান্স আরো বাড়বে।’

আরও খবর







6a78c75a1ebc0-100826123050.webp
চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

৩৩ দিন ১১ ঘন্টা ৪৩ মিনিট আগে