শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আদমদীঘিতে সরকারি চাল কালোবাজারে বিক্রি চেষ্টা, আটক ২

জব্দ করা চালের কিছু অংশ।

আদমদীঘির সান্তাহারে খাদ্য অধিদপ্ত মোড়কজাত পাটের ৭৩ বস্তা সরকারি চাল জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত। গত মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে সান্তাহার পুরাতন চালপট্রি বাজারের অভিযান চালিয়ে চাল গুলো জব্দ করেন ভ্রাম্যান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার ফিরোজ হোসেন। এসময় কামাল উদ্দিন (৬২) ও আব্দুল ওয়াহেদ (৬১) নামের দুইজন চাল ব্যবসায়ীকে আটক করা হয়। আটক কামাল উদ্দিন আদমদীঘির সান্তাহার নতুন বাজার এলাকার আব্দুল মজিদের ছেলে ও আব্দুল ওয়াহেদ  উথরাইল উত্তরপাড়ার ফরজান আলী মৃধার ছেলে।

আদমদীঘি সদর এলএসডি গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মকদুবুল হক বিশ্বাস জানান, গত মঙ্গলবার সকাল থেকে সান্তাহার ইউনিয়ন পরিষদ থেকে দরিদ্র ও গবীর মানুষের মাঝে (ভিডব্লিউবি) এর ৩০ কেজি ওজনের এক বস্তা করে চাল বিতরণ করেন। বিতরণ করা চাল ভোক্তা কার্ডধারিরা তাদের চাল পাশের পুরাতন চাল বাজার কালোবাজারে বিক্রি কার্যক্রম চলছিল। এমন গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট ফিরোজ হোসেন ফোর্সসহ সান্তাহার পুরতান চাল বাজারে অভিযান চালিয়ে চাল ব্যবসায়ী কামাল উদ্দিন ও আব্দুল ওয়াহেদ সরকারি চাল কিনে তারা কালোবজারে বিক্রির জন্য ঘরের বারান্দায় খামাল দিয়ে রাখা সরকারি খাদ্য অধিদপ্ত মোড়কজাত পাটের ৭৩ বস্তায় ২হাজার ১৯০ কেজি সরকারি চাল জব্দ করেন। জব্দকরা চালের মুল্য ৯৬ হাজার ৩৬০ টাকা টাকা। এ ঘটনায় থানায় মামলা দাযের করা হয়েছে।

এর আগে গত ১৪ মার্চ আদমদীঘির ছাতিয়ানগ্রাম যুবলীগ নেতা উজ্জল হোসেনের গুদাম ঘর থেকে সরকারি ১৪ বস্তা চাল জব্দসহ তার বিরুদ্ধে মামলা করা হয়।

এদিকে আদমদীঘি উপজেলায় প্রতিটি ইউনিয়ন পরিষদের অধিনে সরকারি বিতরণ করা চাল অসাধু ব্যবসায়ীরা বেশি লাভের আশায় দরিদ্র ও গরীব কাডধারীদের নিকট থেকে অল্প মূল্যে চাল কিনে তারা কালোবাজারে বিক্রি করে আসছে বলে স্থানীয়রা জানান।
Tag
আরও খবর