শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

ঈদগাঁওতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ২ দোকান পুড়ে ছাই

কক্সবাজারের ঈদগাঁও বাস স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ২ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া না গেলেও প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিক। বুধবার (২০ মার্চ) দুপুরে এ ঘটনাটি ঘটে ঈদগাঁও বাস স্টেশনের গরু বাজারস্থ বাজাজ শো রুমের পাশে সাহাব উদ্দিন ও শাহজাহানের দোকানে।

দোকান মালিক, সাহাব উদ্দিন বলেন, তার ব্যবসা প্রতিষ্ঠান আবু সুফিয়ান কুলিং কর্ণারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়।মুহূর্তে লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে এসে নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

এদিকে খবর পেয়ে রামু ফায়ার স্টেশনের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্টেশন অফিসার সোমেন বড়ুয়া জানান, ক্ষয়ক্ষতির বিষয়ে মালিকদের সঙ্গে কথা বলে জানতে পারবে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।

ক্ষতিগ্রস্ত সাহাব উদ্দিন ও শাহাজাহান দুইজনই আপন ভাই, বছর দেড়েক আগে তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে এ ব্যবসা চালিয়ে আসছিল।আগুনে পুড়ে তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন দোকান দুটি পুড়ে দিশেহারা হয়ে পড়ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সরকার ও বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান স্থানীয় ব্যবসায়ীরা।

Tag
আরও খবর