শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

টেকনাফে মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

কক্সবাজারের টেকনাফ উপজেলা মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার (২০ মার্চ) বেলা ১১ টার দিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আদনান চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি,টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাকেরুল ইসলাম,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের পরিদর্শক বিদ্যুৎ বিহারী,সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন,হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী,বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন, আইনশৃংখলা কমিটির সদস্য আবুল কালাম,সাবরাং ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সোনালী,মুক্তিযোদ্ধা জহির হোসেন এমএ, কোস্টগার্ড ও বিজিবির প্রতিনিধি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগ ও সাংবাদিকবৃন্দ ।


উক্ত সভায় বক্তরা বলেন, মিয়ানমারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও জ্বালানী তেল পাচার বন্ধ করা, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান, মাদকের ভয়াবহতা (ইয়াবা) পাচার প্রতিরোধ করা, রোহিঙ্গাদের অবাধে বিচরণ, যানজট নিরসন,অবৈধ ফুটপাত দখলমুক্ত, মাদক মামলার শীর্ষ আসামীরা ধরাছোঁয়ার বাইরে,চাজশীট থেকে আসামিরা আইনের ফাঁক ফোকর দিয়ে বাদ যাওয়া,সাবরাং নয়াপাড়ার নাফনদী ৩নং স্লুইস গেইট ও একই ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়ক সাগর উপকূলের মুন্ডার ডেইল সীমান্ত পয়েন্ট দিয়ে মাদক ঢুকছে এবং খাদ্যসামগ্রী পাচার, বাহারছড়া ইউনিয়নের বডডেইল মেরিন ড্রাইভ সংলগ্ন ঘাট দিয়ে অকটেন, ডিজেলসহ পন্যসামগ্রী ফিশিং বোট যোগে মিয়ানমারে বেপরোয়া পাচার, সাবরাং লেজির পাড়া ও আচারবনিয়া এই দুই গ্রামে মাদকের আধিপত্য বিস্তার নিয়ে চলছে দুই গ্রুপের মধ্যে রশি টানাটানি। লেজির পাড়ার মাদক মামলার আসামী ও শীর্ষ মাদক কারবারি ফয়েজ বাহিনীর প্রধান ফয়েজ মাদক মামলার পলাতক আসামী এলাকায় বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। পেট্রোল পাম্প গুলোতে অকটেন ও জ্বালানি পরিমাপে প্রতারণা, ইজিবাইক (টমটম) গাড়ি ও সিএনজি গাড়িযোগে অপহরণ ও অস্ত্র সরবরাহ,সড়কের উপর লবণ লোড-আনলোড ও নাফনদীর উপকূলের চিংড়ি ঘের গুলো আবারো ইজারার আবেদনসহ উপজেলা পরিষদের সকল দপ্তরের কার্যক্রম তুলে ধরাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে গুরুত্ব সহকারে আলাপ আলোচনা শেষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাপতির সমাপনী বক্তব্যে বলেন, চোরাচালান দমন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আনদোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন তিনি।

Tag
আরও খবর