আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

গোদাগাড়ীতে গোগ্রাম ইউনিয়ন বিএনপির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহী গোদাগাড়ীতে ৫নং গোগ্রাম ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  
আজ শনিবার  গোদাগাড়ী উপজেলার ৫ নং গোগ্রাম ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন ও  প্রতিটি ওয়ার্ডের বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে এ পরিচিতি ও মতবিনিময়  সভা অনুষ্ঠিত  হয়। 
সভায় গোগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি  আব্দুর রউফ দীলিপের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ)  শরিফ উদ্দিন। 
পরিচিতি ও মতবিনিময় সভায় মেজর জেনারেল (অবঃ)  শরিফ উদ্দিন বক্তব্যে বলেন দলের মধ্যে সকল ভেদাভেদ ভুলে দলকে আরো শক্তিশালী করতে হবে এবং বিএনপির আন্দোলGনকে বেগবান করে দাবি আদায় না করে ঘরে ফিরতে হবে না। বিএনপি নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে ভোট ও সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন করছে। ঘরে বসে থাকলে দাবি আদায় হবে না। রাজপথ দখল করতে হবে।  আপনাদেরকে আন্দোলনের মাধ্যমে অধিকার প্রতিষ্ঠা করতে হবে। 
আপনাদের সজাগ থাকতে হবে যাতে করে দিনের ভোট রাতে দিতে না পারে।  
পরিচিতি ও মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম মাহাবুব, উজ্জ্বল, তানোর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া রুলু, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মালেক, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম  কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান মিলন, গোগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হেনাসহ প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক,  সাংগঠনিক সম্পাদক ও তৃণমূলের নেতা-কর্মীরা।
Tag
আরও খবর