শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

রোহিঙ্গাদের তৈরী হস্তশিল্প সংগ্রহে নিলেন সুইডিশ রাজকুমারী

আশ্রিত জীবনের সুখ দুঃখের সুর হয়ে উঠা রোহিঙ্গা তারানা শুনেছেন সুইডিশ রাজকুমারী ভিক্টোরিয়া।

সেইসাথে রাজকুমারী মুগ্ধ হন রোহিঙ্গা সংস্কৃতির বৈচিত্র্য দেখে। সংগ্রহ করেন রোহিঙ্গাদের তৈরি হস্তশিল্প।

বুধবার (২০ মার্চ) বাংলাদেশে সফররত ইউএনডিপির শুভেচ্ছাদূত ও সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়া কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ও খুরস্কুল আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন। দুপুর ১২ টা ৪৫ মিনিটে ভাসানচর থেকে হেলিকপ্টার যোগে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছালে কক্সবাজারের শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান,জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মাহাফুজুল ইসলাম তাঁকে স্বাগত জানায়।

রোহিঙ্গা ক্যাম্পে রাজকুমারী ভিক্টোরিয়া জাতিসংঘের বিভিন্ন সংস্থার উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন। এসময় তিনি রোহিঙ্গা নারীদের সাথেও কথা বলেন।

এছাড়াও সুইডিশ রাজকুমারী ক্যাম্পে ইউএনডিপি পরিচালিত প্রাকৃতিক উপায়ে দূর্যোগ মোকাবেলা সংক্রান্ত একটি প্রকল্প ও আইওএম পরিচালিত রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার পরিদর্শন করেন।

এরপর বিকেল ৪ টার কিছু আগে রোহিঙ্গা ক্যাম্প থেকে কক্সবাজারের খুরুস্কুলে নির্মিত জলবায়ু উদ্বাস্তুদের জন্যে নির্মিত বিশ্বের বৃহত্তম আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে যান ভিক্টোরিয়া। সেখানে জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল রাজকুমারীকে অভ্যর্থনা জানায়।

পরিদর্শন শেষে আকাশ পথে ঢাকায় ফিরে যান সুইডেনের ইউএনডিপির শুভেচ্ছা দূত রাজকুমারী ভিক্টোরিয়া।

উল্লেখ্য, ১৮ মার্চ বাংলাদেশ সফরে আসেন রাজকুমারী। এর মধ্যে  বুধবার (২০ মাার্চ) তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন।

Tag
আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৪ ঘন্টা ০ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৭ ঘন্টা ৫৩ মিনিট আগে