তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

হত্যা প্রচেষ্টা ও মারধরের মামলায় রামুর মাদ্রাসা শিক্ষক কারাগারে

হত্যা প্রচেষ্টা মামলায় কক্সবাজারে রামুর মাদ্রাসা শিক্ষক মো. জাকারিয়াকে কারাগারে পাঠিয়েছে বিজ্ঞ আদালত। মো. জাকারিয়া রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পূর্ব থিমছড়ি এলাকার রশিদ আহমদের ছেলে এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার শিক্ষক।


জানা গেছে, গ্রেফতারকৃত মো. জাকারিয়াসহ ৪ জনকে আসামী করে ২০২৩ সালের ২৮ নভেম্বর রামু থানায় মারধর ও হত্যা প্রচেষ্টার অভিযোগে মামলা (নং ৬৭১) দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন, গর্জনিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পূর্ব থিমছড়ি এলাকার ফজল কাদেরের স্ত্রী জোলেখা খানম।


বাদি জোলেখা খানম জানিয়েছেন, মামলা দায়েরের পর থেকে ২নং আসামী মো. জাকারিয়া পলাতক ছিলেন। অবশেষে মঙ্গলবার, ১৯ মার্চ মো. জাকারিয়া কক্সবাজার বিজ্ঞ সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বশরীরে হাজির হয়ে জামিনের আবেদন জানান। এসময় বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদী জোলেখা খানম আরও জানিয়েছেন, এ মামলার অপর ৩ আসামী শফিউল আলম, রহিম উল্লাহ ও নুরুল হাকিম একাধিক মামলায় আটক হয়ে বর্তমানে কারাভোগ করছেন।

Tag
আরও খবর