দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

দিনাজপুরে সড়ক পরিবহনে ৫হত্যা মামলার পলাতক আসামী কুখ্যাত ছিনতাইকারী গ্রেফতার

দিনাজপুরে চাঞ্চল্যকর সড়ক পরিবহনে ৫ ব্যক্তিকে হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামী ও কুখ্যাত ছিনতাইকারী মোঃ আজিজার রহমানকে গ্রেফতার করেছে কোতোয়ালি পুলিশ।

শুক্রবার (২২মার্চ)বিকাল ৩টা ৩০মিনিটে দিনাজপুর কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুন।

এ সময় তিনি বলেন গত ৬ফেব্রুয়ারি দিনাজপুর চিরিরবন্দর থনার রানীবন্দরে বিআরটিসি বাস চাপায় চারজন জন এবং চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয় ।ঐ সময় বেপরোয়া গাড়ি চালিয়ে পাঁচ ব্যক্তিকে হত্যা করে পালিয়ে যাওয়া চালক মোঃ আজিজার রহমানের বিরুদ্ধে চিরিরবন্দর থানায় সড়ক পরিবহন আইনে হত্যা মামলা রুজু হয়।একই ধারাবাহিকতায় গত ৬ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ২০মনিটে দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের শেখহাটি ঈমাম প্রশিক্ষণ কেন্দ্রের সামনে দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থী মোঃ হাসিবুল ইসলাম রাকিবের পথ রোধ করে মোঃ আজিজার রহমান একজন নারী ছিনতাইকারীসহ চারজন দুইটি মোটর সাইকেল নিয়ে মোবাইল ছিনতাই করে পালিয়ে যায় ।এই ঘটনায় ছিনতাইয়ের শিকার মোঃ হাসিবুল ইসলাম রাকিবের বাবা মোঃ আক্কাস আলী কোতোয়ালি থানায় একটি লিখিত এজাহার দাখিল করলে মামলা রুজু হয় ।মামলার পরপরেই পুলিশ সুপার শাহ্  ইফতেখার আহমেদ পিপিএম বার ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ শেখ জিন্নাহ আল মামুনের দিক নির্দেশনায় মামলার তদন্তকারী এসঅ্যাই ইন্দ্রমোহন রায়সহ সংগীয় ফোর্স গত ২১মার্চ রাতে দিনাজপুর শহরের নয়নপুর এলাকায় অভিযান চালিয়ে সড়ক পরিবহনে হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামী ও কুখ্যাত ছিনতাইকারী মোঃ আজিজার রহমানকে আটক করে। ধৃত আসামী আজিজার রহমান(৩৮) দিনাজপুর শহরের রাজবাড়ী এলাকার মৃত ফজির উদ্দিনের ছেলে। এছাড়া ও ধৃত আজিজার রহমানের বিরুদ্ধে নাশকতা,বিস্ফোরক,হত্যা,অপহরন ও চাঁদাবাজীসহ একাধিক মামলা রয়েছে ।

Tag
আরও খবর