তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

উখিয়ায় অ’স্ত্র-গু’লিসহ আরসা স’ন্ত্রাসী গ্রেফতার

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের জামতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ এক আরসা সন্ত্রাসীকে গ্রেফতার করার কথা জানিয়েছ র‌্যাব-১৫। এসময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে উখিয়ার জামতলী বাজারে এ অভিযান চালানো হয়। কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা মোহাম্মদের ছেলে মোহাম্মদ জোবায়ের (২৮)।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত মোহাম্মদ জোবায়ের জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক। সে ২০১৭ সালে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহ পরীর দ্বীপ হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এরপর থেকে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে বসবাস শুরু করে।

পরবর্তীতে ২০২০ সালে আরসায় যোগদান ও আরসার হয়ে আধিপত্য বিস্তারের লক্ষ্যে নানাবিধ অপরাধমূলক কর্মকান্ডে লিপ্ত ছিল।

গ্রেফতারকৃত আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

Tag
আরও খবর