শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

টেকনাফে ১৮ হাজার ইয়াবাসহ সিএনজি জব্দ, আটক-১

টেকনাফের বাহারছড়া শামলাপুর বাজার এলাকা থেকে ১৮ হাজার পিস ইয়াবাসহ মো. ইউনুস (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।


এসময় মাদক পাচারে ব্যবহৃত অটোরিক্সা (সিএনজি) গাড়িটাও জব্দ করা হয়।


আটককৃত মাদক পাচারকারী হলেন,সাবরাং ইউনিয়নের করাচিপাড়ার বাসিন্দা মো. রসিদ আহম্মদের ছেলে।


কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া)মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, বৃহস্পতিবার (২১মার্চ) রাতে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারের বটগাছতলা (চৌরাস্তার মোড়) পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একজন অটোরিক্সা (সিএনজি) চালক দ্রুত গতিতে পালানোর চেষ্টাকালে তাকে আটক করতে সক্ষম হয়।




প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত সিএনজি চালক তার সিএনজি’র পিছনের সিটের নিচে ইয়াবা ট্যাবলেট আছে মর্মে স্বীকার করে।পরে তার দেহ ও সিএনজি তল্লাশি করে পিছনের সিটের নিচে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। মাদক পাচারে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়।


তিনি আরও জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ আটক চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর