শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৮ বছর ধরে খতম তারাবি পড়াচ্ছেন টেকনাফ ছাত্রলীগের সভাপতি!

২০০৪ সালে হাফেজি শেষ করার তিন বছর পর ২০০৭ সালে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন টেকনাফের হাফেজ নুর কামাল। ছাত্র রাজনীতির পাশাপাশি দাখিল, আলিম ও ফাজিল শেষ করে বর্তমানে কামিল পড়ছেন তিনি।


২০১৯ সাল থেকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি। একইসঙ্গে উখিয়ে কলেজে বাংলা বিষয়ে অনার্স তৃতীয় বর্ষের ছাত্রও তিনি। পাশাপাশি একটি মাদরাসার পরিচালক এবং আছে ব্যবসা।


তারপরও গত ১৮ বছর ধরে রমজানে খতম তারাবি পড়ান নুর কামাল। সেটাও কোনো হাদিয়া বা বিনিময় ছাড়া।


একইসঙ্গে রাজনীতি এবং মসজিদে ইমামতি নিয়ে প্রতিবন্ধকতার মুখে পড়লেও দমে যাননি কখনও। গত দেড় যুগ ধরে তার এমন কাজে স্থানীয়রা তো খুশিই, খুশি দলীয় নেতাকর্মীরাও।


এ বিষয়ে নুর কামাল বলেছেন, রাজনীতির পাশাপাশি হালাল রোজগার, হালাল ইনকাম দিয়ে আমার জীবন অতিবাহিত করবো, এটাই আমার মূল উদ্দেশ্য। রাজনীতিবিদরা মাঠে-ময়দানে থাকে, আমি কীভাবে মসজিদে ইমামতি করবো, সেই বিষয় নিয়ে মাঝেমধ্যে প্রশ্ন উঠেছিল। তবে আমি সেগুলো তোয়াক্কা না করে, আমার মনোভাব এবং আমার ইচ্ছা যেটা, সেটা বাস্তবায়ন করার জন্য নিয়মিত রেখেছি।


গত বছর থেকে স্থানীয় আহমদিয়া দারুল কুরআন মাদ্রাসা মসজিদে খতমে তারাবি পড়াচ্ছেন মুসল্লিদের। তবে এ জন্য তিনি নেন না কোনো পারিশ্রমিক।

স্থানীয়রা এ বিষয়ে যারপরনাই মুগ্ধ। তারা বলেন, সুস্পষ্ট, সুরাল সুরে সে আমাদের এখন পর্যন্ত খতম তারাবি পড়াচ্ছেন। যারা হাফেজ আছেন, তাদেরও সে অনেক সহযোগিতা করেন।


নুরের এমন কাজে খুশি ছাত্রলীগ নেতাকর্মীরাও। বেশ কয়েকজন বলেন, আমাদের ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুর কামাল, তিনি সব দিক থেকেই ব্যক্তিক্রম। তিনি ভালো একজন ছাত্রনেতা এবং হাফেজও।


রাজনীতি করলে দ্বীনের সঙ্গে বা ইসলামের সঙ্গে যুক্ত হওয়া যায় না, এ ব্যাপারে নুর কামাল ভিন্নতা দেখিয়েছে।

Tag
আরও খবর