শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

পেকুয়ায় বিশ্ব পানি দিবসে পানির দাবিতে পথসভা ও কলসবন্ধন

পানির অপর নাম জীবন। মানবজাতি, প্রাণিকুল এবং জীব বৈচিত্র্য টিকিয়ে রাখতে পানি জীবনের অবিচ্ছেদ্য অংশ।


শুক্রবার (২২ মার্চ) সকালে বিশ্ব পানি দিবস উপলক্ষে পেকুয়ায় প্রতীকী কলসবন্ধন কর্মসূচি পালিত হয়েছে।


জলবায়ু সংকটে উপকূলীয় এলাকায় নিরাপদ পানির দাবিতে খালি কলস নিয়ে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেন পরিবেশ বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস পেকুয়া।


উপজেলার গ্রামীণ ব্যাংক চত্বরে আয়োজিত পথসভা ও প্রতীকী কলসবন্ধনে পানি দিবসের মূল বক্তব্য উপস্থাপন করেন, পরিবেশ কর্মী দেলওয়ার হোসাইন।


এ কর্মসূচিতে বক্তব্য রাখেন,পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আবুল হাসেম, বিশিষ্ট চিকিৎসক ছাদেকুর রহমান, বান্দরবান সড়ক ও জনপদ বিভাগের সহকারী আজিজুল রহমান, পূর্ব উজানটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মাস্টার শাহাবুদ্দিন, পেকুয়া উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস টিম লিডার ছাদেকুর রহমান এবং স্থানীয় কৃষক মো. মানিক ।


বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে উপকূলীয় অঞ্চল জুড়ে নানামুখী দুর্ভোগের সীমা নেই। এরই মধ্যে বর্ষা মৌসুমের পর শুরু হয়ে সুপেয় পানি সংকট।


পানি কোন পণ্য নয়, এটি আমাদের ন্যায্য অধিকার। জলবায়ু ফান্ডের অর্থ দিয়ে সিটি শহরে ব্রিজ নির্মাণ করা হয় আর এদিকে উপকূল অঞ্চলের মানুষ পানি সংকটে ভুগছে। সরকারকে এ ধরনের ভ্রান্তনীতি পরিহার করে সংকট নিরসনে পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান পরিবেশবাদীরা।


এসময় সংবাদ কর্মী জালাল উদ্দীন, তৌহিদুল ইসলাম, স্থানীয় নারী নেত্রী নুরুন নাহার নূরী, সারমিন সুলতানাসহ নানান শ্রেণির পেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর