শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

ঈদগাঁওতে গহিন অরণ্যে বালি উত্তোলন, বালিভর্তি ডাম্পার চাপায় শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার কালির ছড়া ভূতিয়া পাড়ার পূর্বে গহীন অরণ্যে অবৈধভাবে উত্তোলন পূর্বক পাচার করা বালি ভর্তি ডাম্পারের চাপায় মোস্তাক আহমদ নামের ১৮ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে এবং দুইজন আহতের খবর পাওয়া গেছে।

নিহত মোস্তাক আহমদ ঈদগাঁও কালির ছড়া এলাকার সাহাব মিয়ার ছেলে। আহত অপর দুইজনের নাম তাৎক্ষণিক পাওয়া যায়নি। এ ঘটনায় ডাম্পার চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করেছে স্থানীয়রা।

শনিবার(২৩ মার্চ) ভোর ৫ টার দিকে এ ঘটনাটি ঘটে ইউনিয়নের ভূতিয়া পাড়ার পূর্বে কানছিরা ঘোনা নামক স্থানে।

তবে এটি দুর্ঘটনা নাকি বালি উত্তোলনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ! তা নিয়ে চলছে ব্যাপক কানাঘুঁষা। ময়নাতদন্ত ছাড়া তড়িঘড়ি করে মৃতদেহ দাফন করা নিয়েও ভাবিয়ে তুলছে স্থানীয়দের।

ডাম্পার মালিক, হেলফার , নিহত, আহত ব্যক্তিরা একই এলাকায় হওয়ায় হত্যার মতো ঘটনা ধামাচাপা দিতে উঠেপড়ে লেগেছে বালি উত্তোলনকারী সিন্ডিকেটটি। এমনকি নিহত মোস্তাক আহমদের ছবিও কাউকে তুলতে দেয়নি বলে জানান মোবারক, সেলিম নামের স্থানীয় দুই ব্যক্তি।

অপর একটি সূত্রে জানা যায়, প্রায় দুই লক্ষ টাকার বিনিময়ে নিহত মোস্তাকের পরিবারকে আপস মিমাংসা করার প্রস্তাব দিয়েছে বালি উত্তোলনকারী সিন্ডিকেটের সদস্যরা। সিন্ডিকেটের চাপে মামলা করারও সাহস পাচ্ছে না নিহত মোস্তাকের পরিবার।

অভিযোগ উঠেছে, ভূতিয়া পাড়া এলাকার পূর্বে কানছিরা ঘোনা নামক স্থান থেকে কয়েক লাখ ঘনফুট বালি জব্দ করে প্রায় ২ কোটি টাকার রাজস্বে নিলাম দিয়েছিল উপজেলা প্রশাসন। নিলামের পর থেকে সেখানে আরো কয়েকটি অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন করে আসছে একটি সিন্ডিকেট। ঐ সিন্ডিকেটের হয়ে নিহত মোস্তাক আহমদসহ ৭/৮ জন শ্রমিক দিনমজুরি কাজ করতো বলে জানান স্থানীয়রা।

জানা যায়, ঘটনার সময় নিহত মোস্তাক আহমদসহ ৩/৪ জন শ্রমিক সেখানে বালি উত্তোলন করছিল, কালির ছড়া এলাকার জনৈক লেদুর একটি ডাম্পার প্রতিনিয়ত সেখান থেকে বালি পাচার করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসতো। এদিন ভোরে ডাম্পারটি বালি ভর্তি করে পাচারের সময় দ্রুত গতিতে চালাতে গিয়ে বালির স্তুপে কাজ করা মোস্তাকের শরীর চাপা দেয় । ঐ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ডাম্পারটি সেদিন পেশাদার চালক না চালিয়ে হেলপার চালাচ্ছিল বলে জানান কোম্পানি লেদু।

স্থানীয় ওয়ার্ড মেম্বার মাহমুদুল হাসান মিনার জানান, ডাম্পার চাপায় শ্রমিক মোস্তাক আহমদ মারা গেছে। ওখানে আধিপত্যের কোনো ঘটনা ঘটেনি।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমার কাছে জানতে চাইলে তিনি এ ধরনের কোনো খবর পাননি জানিয়ে খোঁজ খবর নিয়ে জানাবেন বলে আশ্বস্ত করেন।

একইদিন দুপুরে ময়নাতদন্ত ছাড়া মৃতদেহ দাফন করা হয়েছে বলে জানা গেছে।

Tag
আরও খবর