শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

টেকনাফে অপহৃত ৫ চাষিকে অক্ষত অবস্থায় ফেরত চান পরিবার

অপহৃত হওয়া নিজের ছেলেকে ফিরে পাওয়ার আশায় পাহাড়ের দিকে তাকিয়ে আছেন অপহৃত মো. নুরের বাবা আব্দুর রহিম। ছেলে অক্ষত অবস্থায় ফিরে আসবে এমন আশায় অসহায় পিতার এমন অপেক্ষা।

গেলো বৃহস্পতিবার ভোর রাতে কক্সবাজারের টেকনাফের পানখালির পাহাড়ে জুম চাষ পাহারা দেওয়ার সময় রহিমের ছেলেসহ তার পরিবারের ৫ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। দু’দিন পেরিয়ে গেলেও এখনো তাদের কোন খোঁজ মেলেনি।

নুরের বাবা আব্দুর রহিম বলেন, “আমার একই পরিবারের ৫ জনকে অপহরণকারীরা অপহরণ করে নিয়ে গেছে। আমাদের তেমন কোন সামর্থ্য নেই। এখন অপহরণকারীরা জনপ্রতি ৫ লক্ষ টাকা করে দাবি করছে। আমরা এ টাকা পাব কোথায়। আমরাতো গরিব মানুষ। চাষ করে সংসার চলে আমাদের। আমাদের ৫ টাকাও জমা নেই। তাঁদের অক্ষত অবস্থায় ফেরত চাই। আমরা প্রশাসনের সহযোগিতা চাই”।

অপহৃতদের স্বজনরা জানান, ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে অপহরণকারীরা। ভুক্তভোগী পরিবার আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী জানান, “স্থানীয় সন্ত্রাসীদের সাথে মিলে রোহিঙ্গা সন্ত্রাসীরা এ অপহরণ করে যাচ্ছে। বিশেষ করে ২০১৭ সালের পর থেকে অপহরণের ঘটনা অনেক বৃদ্ধি পেয়েছে। ভারি অস্ত্রের মুখে অসহায় মানুষগুলোকে অস্ত্রধারীরা অপহরণ করে নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান দাবী করেন তিনি।

বিষয়টি নিয়ে জানতে চাইলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, “আজকে সকাল পর্যন্ত এখনো পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেওয়া হয়নি। কিন্তু আমরা স্থানীয় বাসিন্দা এবং জনপ্রতিনিধিদের কাছ থেকে খবর পেয়ে তাদের উদ্ধার করতে আমাদের টিম কাজ করছে। পরিবার কেন অভিযোগ দিচ্ছে না আমরা জানি না। যদি পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হতো বা তথ্য দিয়ে সহযোগিতা করা হত তাদের উদ্ধার কার্যক্রম চালাতে আরও সুবিধা হতো”।

অপহৃতরা হলেন-হ্নীলা পানখালী এলাকার ফকির মোহাম্মদের ছেলে মো. রফিক (২২) শাহাজানের ছেলে জিহান (১৩), ছৈয়দ উল্লাহর ছেলে শাওন (১৫), আব্দু রহিমের ছেলে মো. নুর (১৮) ও নুরুল আমিনের ছেলে আব্দু রহমান (১৫)।

টেকনাফে কয়েক দিন পরপর ঘটছে অপহরণের ঘটনা। যার কারণে আতঙ্কে দিন যাপন করছে পাহাড়ি এলাকার স্থানীয় চাষীরা।

Tag
আরও খবর