বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ বেগমগঞ্জ বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির তদন্তে দুদক বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার

তানোরে কমিউনিটি ক্লিনিকর প্রোভাইডারের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ


 তানোরে এক ইউনিয়নের কমিউনিটিটিক্লিনিকের প্রোভাইডারের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ পাওয়া গেছে। সময় মতো ক্লিনিকে উপস্থিত না থাকার কারণে প্রতিনিয়ত ক্লিনিকে গিয়ে হয়রানির শিকার হচ্ছে সেবা গ্রহিতারা। এতে ক্লিনিকের প্রোভাইডার মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ও জেলা প্রশাসকের কাছে এবং তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সেবা গ্রহিতারা। 


 অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউনিয়নের(ইউপি) হরিপুর গ্রামে অবস্থিত মাননীয় প্রধানমন্ত্রী উপহার কমিউনিটি ক্লিনিকে দায়িত্বরত প্রোভাইডার মোস্তাফিজুর রহমান নিজের ইচ্ছে মতো ক্লিনিক পরিচালনা করেন। এতে করে সময় মতো ক্লিনিকে উপস্থিত না থাকার কারণে প্রতিদিন শতশত সেবা গ্রহিতারা সেবা না পেয়ে ফেরত যেতে বাধ্য হন। অনেকে সেখানে সেবা না পেয়ে অন্যত্রে গিয়ে সেবা নিতে বাধ্য হচ্ছেন। 


স্থানীয়দের অভিযোগ, ক্লিনিক খোলার সময় সকাল সাড়ে ৯ টা ও বন্ধ করার সময় বিকেল ৩টা পর্যন্ত নিয়ম থাকলেও এই ক্লিনিকের প্রোভাইডার মোস্তাফিজুর রহমান আসনে এবং যান তার ইচ্ছে মতো। কেউ প্রতিবাদ করলে তাদের সরকারি ক্লিনিকে ঢুকে মাস্তানী বা চাঁদাবাজির মামলার হুমকি ধামকি দেয়া হয়। যার ফলে, ক্লিনিক নিয়ে অনিয়ম হলেও কেউ ভয়ে প্রতিবাদ করার সাহস পায়না। যার কারণে দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠেছে ক্লিনিকের প্রোভাইডার মোস্তাফিজুর রহমান। শুধু ক্লিনিকে উপস্থিত না তিনি ক্লিনিকের বরাদ্দের ঔষধ রোগীদের মাঝে বিতরণ না করে বাহিরে বিক্রি করে দেয়ারও রয়েছে অহরহ অভিযোগ। 


অভিযোগ রয়েছে,ক্লিনিকের প্রোভাইডার মোস্তাফিজুর রহমানের তেমন কোন সম্পদ ছিলো না। অথচ বর্তমানে তিনি অঢেল সম্পদের মালিক বুনে গেছেন। রয়েছে রাজশাহী শহরে ফ্ল্যাট বাড়ি, দুটি দামী মোটরসাইকেল, কিনেছেন প্রায় ৩০ থেকে ৪০ বিঘার মতো কৃষি জমি। যার কোন সঠিক হিসেবে নেই তার কাছে। এতো অল্প সময়ের মধ্যে এতো অর্থবিত্তের মালিক হওয়া নিয়ে রীতিমতো এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও বইছে রহস্যের গুঞ্জন। উঠেছে দুদকের তদন্তের দাবি। 


এলাকাবাসীর অভিযোগ, মোস্তাফিজুর রহমান শুধু কমিউনিটি ক্লিনিকের ঔষধ চুরি করে বিক্রি করে এতো অর্থবিত্ত সম্পদের মালিক বুনে গেছেন। নয়তো এতো অল্প সময়ের মধ্যে কেউ কখনো এতো অর্থ সম্পদের মালিক হতে পারেনা। তার বিষয়ে তদন্ত করলেই সব রহস্য বেরিয়ে আসবে বলেও একাধিক স্থানীয় বাসিন্দারা জানান। এবিষয়ে কমিউনিটি ক্লিনিকের প্রোভাইডার মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করে জানান,সরকারি নিয়মের মধ্যে ক্লিনিক খোলা ও বন্ধ করা হয়। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এখনো তিনি অভিযোগ হাতে পাননি, অভিযোগ পেলে গুরুত্বসহকারে বিষয়টি দেখা হবে বলে জানান। 

আরও খবর