কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চবি তেপান্তর সাহিত্য সভার নতুন কমিটি গঠন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-03-2024 09:47:26 am

সভাপতি ও সাধারণ সম্পাদক। © ফাইল ছবি


তেপান্তর সাহিত্য সভা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ( চবি ), ২০২৪ সালের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার (২১মার্চ ) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত তেপান্তর সাহিত্য সভার এক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ শাকিল আহমেদ এবং সাধারণ সম্পাদক ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনিরুল ইসলাম কাওসার।


সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন- সহ সভাপতি মঈন উদ্দিন চিশতী, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাফী, অর্থ সম্পাদক তানভীর আহমাদ শরীফ, সহ-অর্থ সম্পাদক মাইন হানজালা, প্রশিক্ষণ সম্পাদক মোঃ রিয়াদ উদ্দিন, সাহিত্য ও পাঠচক্র সম্পাদক নাইম ইসলাম, প্রকাশনা সম্পাদক আব্দুল মোমিন এবং প্রচার সম্পাদক আরিফ হোসেন। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে মুনতাসীর ইব্রাহিম, বিকাশ হালদার, রবিউল ইসলাম ও মুহাম্মদ আবু নোমান মনোনীত হয়েছেন। 


নব মনোনীত সভাপতি বলেন- মানুষের চিন্তা, ভাব, আবেগ, অনুভূতি এসবই হলো সাহিত্যের উপজীব্য।সাহিত্যচর্চার ফলে মানুষের জৈবিক ও আত্মিক সত্তার উৎকর্ষ সাধন হয়। সাহিত্য বিবেকহীন মানুষকে বিবেকবান ও নির্জীব প্রাণকে সজীব করে তুলে। বর্তমানে তরুণ প্রজন্ম বই পড়া, সাহিত্য ও সংস্কৃতিচর্চা থেকে অনেকটাই দূরে। যার কারণে মাদক আসক্ত থেকে শুরু করে বিভিন্ন অবক্ষয়ের দিকে ঝুঁকে পড়ছে তরুণ শিক্ষার্থীরা। তাই, মানবিক মূল‍্যবোধ সম্পন্ন মানুষ তৈরিতে সাহিত্যচর্চার কোন বিকল্প নেই। 


নব মনোনীত সাধারণ সম্পাদক বলেন, লেখালেখির প্রয়োজনীয়তার পাশাপাশি সৃজনশীল ও সাহিত্য চর্চার মাধ্যমে ব‍্যক্তি, সমাজ, দেশ ও জাতি কিভাবে উপকৃত হতে পারে এসব বিষয়ে নতুন প্রজন্ম কে অবহিত করতে হবে। 


উল্লেখ্য, তেপান্তর সাহিত্য সভা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ‍্যয়নরত কবি, গল্পকার, প্রাবন্ধিক এবং কলাম লেখকদের সাহিত্য চর্চার একটি প্লাটফর্ম। এটি একটি অসাম্প্রদায়িক, অরাজনৈতিক, অলাভজনক সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। মহান মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাহিত্য ও সাংস্কৃতিক চর্চায় সৃজনশীল, প্রগতিশীল

ও ভাবুক তৈরিতে ২০২২ সালে একঝাঁক তরুণ সংগঠনটির অগ্রযাত্রা শুরু করেন। সংগঠনটির সূচনালগ্ন থেকেই তরুণ কবি, সাহিত্যিক ও লেখক তৈরির পাশাপাশি সাহিত্য চর্চা ও বিকাশসাধনে কাজ করে যাচ্ছে।

আরও খবর







6ae58160eb7b9-311026114920.webp
এইচএসসি ও সমমানে গড় পাসের হার ৫২.১২ শতাংশ

২০ দিন ১৬ ঘন্টা ৩৫ মিনিট আগে