দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

নাটোর সিংড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

নাটোরের সিংড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা মো. আসাদ আলীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার আসাদ আলী সিংড়া উপজেলার পাকিশা গ্রামের মো. আবুল প্রামাণিকের ছেলে।

জানা যায়, ২২ মার্চ শুক্রবার দিবাগত রাত নয়টার দিকে মেয়েটি খাবার খেয়ে ঘরের মেঝেতে ঘুমিয়ে গেলে তার বাবা ওই রাতেই আনুমানিক এগারোটার দিকে তাকে ধর্ষণ করে। ২৩ মার্চ শনিবার বিষয়টি সিংড়া থানা পুলিশকে জানালে পুলিশ মেয়ে ও তার বাবাকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তের প্রথম স্ত্রী আনুমানিক ১০ বছর আগে মারা যায়। পরে আসাদ আলী চক-সিংড়া গ্রামের আ. আজিজের মেয়ে মোছা. আছিয়াকে  দ্বিতীয় বিয়ে করে চক-সিংড়া গ্রামেই স্থায়ীভাবে বসবাস করত। ঘটনার দিন মেয়েটির সৎ মা বাড়িতে ছিলো না বলে জানা যায়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কালাম জানান, মেয়েটি পুলিশ হেফাজতে আছে। অভিযুক্ত বাবাকে আদালতে পাঠানো হয়েছে।

 

Tag
আরও খবর