শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

কক্সবাজার এক্সপ্রেসের সঙ্গে কাঠবোঝাই ট্রলির সং’ঘর্ষ

কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে কাঠবোঝাই একটি ট্রলি গাড়ির। এ সময় ট্রলি গাড়িটি রেললাইন থেকে কয়েশফুট দূরে গিয়ে ছিটকে পড়ে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।


আজ শনিবার দুপুর দেড়টার কয়েকমিনিট আগে চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকায় এই ঘটনাটি ঘটে।


এদিকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসটি দুর্ঘটনার পর পরই নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা যায়।


প্রত্যক্ষদর্শীরা জানায়- ফাঁসিয়াখালীর ছাইরাখালী সড়কের ওপর দিয়ে চলমান রেললাইনের দুইপাশে এখনো সিগন্যাল গেইট স্থাপন করা হয়নি। এই কারণে কাঠবোঝাই ট্রলিটি দ্রুত গতিতে রেললাইন পার হচ্ছিল। সেই মুহূর্তে কক্সবাজার ছেড়ে আসা ট্রেনটি দুর্ঘটনায় পতিত হয়।


এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান- সড়কের দুই পাশে সিগন্যাল গেইট স্থাপন না হওয়ায় এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে মর্মে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। কয়েক মিনিট পর নিজ গন্তব্যে রওনা দিয়েছে দুর্ঘটনায় পতিত ট্রেনটি। খবর পেয়ে থানা পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর