শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

রামু সেনানিবাসে ৩ দিন উন্মুক্ত থাকবে সমরাস্ত্র প্রদর্শনী

কক্সবাজারের রামু সেনানিবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী শুরু হয়েছে। ২৪ মার্চ শুরু হয়ে প্রদর্শনী শেষ হবে ৩০ মার্চ। ২৬ ও ৩০ মার্চ সর্বসাধারণের জন্য এবং ২৮ মার্চ জেলার সকল স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী।


রোববার (২৪ মার্চ) বিকেলে প্রদর্শনীর শুভ উদ্ধোধন করেন সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি এবং কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মাসুদুর রহমান।




বাংলাদেশ সেনাবাহিনীর অত্যাধুনিক সামরিক সরঞ্জামাদির পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান ও বীরত্বগাঁথা, বর্তমান সরকারের পনের বছরে সশস্ত্র বাহিনীর উন্নয়ন-আধুনিকায়ন, দেশ ও জাতি গঠনে সশস্ত্র বাহিনীর ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর অবদান এই প্রর্দশনীতে তুলে ধরা হয়েছে।


প্রদর্শনীটি আগামী ২৬ ও ৩০ মার্চ সকাল ১১ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়াও ২৮ মার্চ সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কক্সবাজার জেলার সকল স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য উন্মুক্ত থাকবে।




অনুষ্ঠানে কক্সবাজার অঞ্চলের সেনা, নৌ ও বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ছাড়াও সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, র‍্যাব-১৫ অধিনায়ক এইচএম সাজ্জাদ হোসেন, কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাইসারুল হক জুয়েল, রামু উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফসানা জেসমিন পপি এবং সশস্ত্র বাহিনীর সর্বস্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।


এছাড়াও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর