উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

উখিয়ায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সৃজনশীল প্রজন্ম সমৃদ্ধ আগামী- এ প্রতিপাদ্যে উখিয়া মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার(২৪ মার্চ) উখিয়া মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে প্রতিযোগিতা উপলক্ষ্যে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পাঁচটি ইভেন্টের উপর পরীক্ষা নেওয়া হয়। ইভেন্টসমূহ হচ্ছে, গণিত ও কম্পিউটার, বিজ্ঞান ও দৈনন্দিন বিজ্ঞান, ভাষা ও সাহিত্য, বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ(বিশেষ চাহিদা সম্পন্ন বা অটিস্টিক শিক্ষার্থী)।


এদিকে, বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা উপলক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার হল পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোছাইন সিরাজী, ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান মানিক ও নুরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ের সহকারী তৌহিদ ইসলাম।


গণিত ও কম্পিউটার ইভেন্টে (৬ষ্ঠ থেকে ৮ম) বিজয়ী হয়েছেন ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী রাফিদা আফরিন, ৯ম থেকে ১০ম গ্রুপে বিজয়ী হয়েছেন উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ভূমিকা মল্লিক, একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর গ্রুপে বিজয়ী হয়েছেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের ছাত্রী সুফিয়া আক্তার।


বিজ্ঞান ও দৈনন্দিন বিজ্ঞান ইভেন্টে বিজয়ীরা হলেন, উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র তৌফিক বিন মোস্তফা, পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মালিহা মেহরাজ ঐশী ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের ছাত্রী তানজিম আক্তার।


ভাষা ও সাহিত্য ইভেন্টে বিজয়ীরা হলেন, উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র সায়িম আল দ্বীন সাজিম, কুতুপালং উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নিশপা বড়ুয়া এমি ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের ছাত্রী শাবনুর জাহান সাথী।


বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ক ইভেন্টে বিজয়ীরা হলেন, নুরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ের ছাত্র হিরণ বড়ুয়া বিষু, পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাকিবুল হক চৌধুরী ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের শাবনুর জাহান সাথী।


একই ইভেন্টের বিশেষ চাহিদা সম্পন্ন বা অটিস্টিক শিক্ষার্থী গ্রুপে বিজয়ী হয়েছেন উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জান্নাত আরা লাকী ও উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের জিমিয়া।


Tag
আরও খবর