উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

চকরিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় আওয়ামী লীগের দুই পক্ষের হট্টগোল

কক্সবাজারের পেকুয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে হট্টগোল হয়েছে। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি করে সভা শেষ করা হয়। ২৫ মার্চ সোমবার দুপুরে পেকুয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ ঘটনা ঘটে।


সভায় উপস্থিত অন্তত ১১ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা ১১টা ৪০ মিনিটের দিকে সভা শুরু হয়। সভায় কয়েকজনের পর বক্তব্য দেন আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জোবাইদুল্লাহ। গত বৈঠকের কার্যবিবরণী হাতে নিয়ে তিনি বলেন, কার্যবিবরণীর ৭ নম্বর কলামে লেখা হয়েছে, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুদ্দিন খালেদ। কিন্তু তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি নন। এটি সংশোধন করতে হবে।


এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তাৎক্ষণিক মাইক্রোফোন হাতে নেন পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম। তিনি বলেন, ‘এটি রাজনৈতিক মঞ্চ নয়, সংগঠনের মিটিংও নয়। এখানে এ ধরনের প্রস্তাব রাখা অনৈতিক।’


সভায় জোবাইদুল্লাহকে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি উল্লেখ করে আবুল কাশেম আরও বলেন, ‘আইনশৃঙ্খলা কমিটির সভায় যদি সাজাপ্রাপ্ত আসামি সদস্য হয়ে উপস্থিত থাকেন, তাহলে এখানে কিসের আইনশৃঙ্খলা নিয়ে কথা হবে?’


আবুল কাশেমের বক্তব্যের পরপরই বৈঠকে উপস্থিত আওয়ামী লীগ নেতা-কর্মীদের দুটি পক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়। এ সময় উভয় পক্ষের নেতা-কর্মী ও জনপ্রতিনিধিরা একজন অন্যজনের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তুলতে শুরু করেন।


সভায় উপস্থিত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম এবং পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত ভট্টাচার্য দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। একপর্যায়ে ইউএনও সভার সমাপ্তি ঘোষণা করেন। ফলে সভায় সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউএনও, ওসি এবং ইউপি চেয়ারম্যানদের অনেকেই বক্তব্য দেওয়ার সুযোগ পাননি।


চকরিয়া ও পেকুয়া উপজেলা আওয়ামী লীগে বর্তমানে দুটি পক্ষ রয়েছে। এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সাবেক সংসদ সদস্য জাফর আলম। তাঁর বিরোধী পক্ষটি বর্তমান সংসদ সদস্য ও কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইবরাহিমকে ঘিরে সক্রিয় রয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জোবাইদুল্লাহ গত সংসদ নির্বাচনের পর সৈয়দ মোহাম্মদ ইবরাহিমের সুপারিশে আইনশৃঙ্খলা কমিটির সদস্য হয়েছেন।


জানতে চাইলে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, সামান্য বিষয় নিয়ে দুটি পক্ষের কথা-কাটাকাটি হয়েছে। পরে দুই পক্ষ শান্ত হয়ে চলে গেছে।

Tag
আরও খবর