‎বাগেরহাটে নিজ সন্তানকে রাস্তায় ফেলে দিলেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও শ্রীবরদীতে কারিতাসের উদ্যোগে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত শরিফুলের ৬ উইকেট, স্মিথ-গ্রিনের জুটিতে অজিদের লিড ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে পবিপ্রবি জিয়া পরিষদের অভিনন্দন কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের চাকা বিকল! আড়াই ঘন্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ সচল দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং *কক্সবাজারের আলোচিত প্রবাসীকে নৃশংসভাবে হত্যা মামলার প্রধান আসামি নাহিদ মোর্শেদ চাঁদকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫* পুকুরের পানিতে ডুবে লোহাগাড়ায় ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু পলাশের সাংসদ ড. আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় এলাকায় ব্যাপক উদ্দীপনা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিয়ামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে গনসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আহ্বায়ক কমিটি মৌলভীবাজারের পরিচিতি সভা জাবিপ্রবিতে নবীনদের যুগোপযোগী দক্ষতা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিবির সভাপতির নড়িয়ার কেদারপুরে মাদক বিরোধী র‍্যালি: ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ

নানা আয়োজনে শাজাহানপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন

মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:   বগুড়ার শাজাহানপুরে নানা আয়োজনে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে উপজেলা পরিষদের অমর বিজয় স্মৃতি সৌধ ও বঙ্গবন্ধু ম্যূরালে শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।  
এরপর সকাল ৮ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
সেখানে থানা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার সদস্যসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্যারেড কুচকাওয়াজ অনুষ্ঠান, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকদের অংশগ্রহণে খেলাধুলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
এছাড়াও বিকাল ৪ টায়  উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার এর সভাপতিত্বে উপজেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, সহকারী কমিশনার ভূমি কাজী মোহাম্মদ অনিক ইসলাম, থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল হক আরজু, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য সুমাইয়া খানম, মাঝিড়া ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান, চোপিনগর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা গৌর গোপাল গোস্বামী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার  মুক্তিযোদ্ধা হয়রত আলী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপর দিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় সরকারি কমরউদ্দিন কলেজে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলাধুলা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Tag
আরও খবর



6a896c23bca9d-220826033011.webp
ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

৬ ঘন্টা ২ মিনিট আগে