উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

চকরিয়ায় বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় ধান ক্ষেতে কাজ করার সময় বন্যহাতির আক্রমণে মো. বেলাল উদ্দিন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় কামাল হোসেন (৪৫) নামে অপর এক কৃষক আহত হয়।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের চিতারবিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষক বেলাল হারবাং ইউনিয়নের ভান্ডারীরডেবা এলাকার জহর মল্লুক ফকিরের ছেলে।

হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন বন্যহাতির আক্রমণে নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, দুপুরে পাহাড় সংলগ্ন নিজের ধান ক্ষেতে আগাছা পরিষ্কার করার সময় হঠাৎ দলছুট একটি বন্যহাতি অতর্কিত হামলা চালিয়ে বেলাল উদ্দিনকে শুঁড় দিয়ে ধরে পায়ের নিচে পিষ্ট করে। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

একইভাবে কামাল হোসেন নামে অপর এক কৃষককে হামলা চালিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

Tag
আরও খবর