সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক: কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বড় সাফল্য ‎ ধুপখালীতে খেলা শুরুর আগেই আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে মেতেছেন ভক্তরা, বইছে আনন্দের জোয়ার নায়েবের বিরুদ্ধে সেবাপ্রার্থীদের হয়রানির দাবি ১০ গ্রাম গাঁজাসহ থানায় নেওয়া হলো দুইজনকে সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৮ লাখ টাকার মালামাল জব্দ বাবার মৃত্যুর ৩ মাসের মাথায় পরিবারের হাল ধরতে গিয়ে ঝরলো এসএসসি পরীক্ষার্থী শান্তর প্রাণ শান্তিগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাসনাত কারাগারে শেরপুরে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত কচুয়ার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে মোঃ আঃ কুদ্দুস মিয়া নির্বাচিত অস্ত্রসহ জোনাব বাহিনীর ৩ সদস্য আটক ক্ষেতলালে টানা দুই দিনের দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট; চরম ভোগান্তিতে হাজারো গ্রাহক ‎মোংলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক: উদ্ধার ৪ চোরাই মোটরসাইকেল সীমান্ত এলাকার যুবক-যুবতীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে ১৪ বিজিবি কর্তৃক সনদপত্র বিতরণ পলাশকে মাদক মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান - গ্রেফতার ১৪ আওয়ামী লীগ নেতার ঠিকাদারী কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ লালপুরে কৃষকের পেঁপে বাগান কেটে ফেললো দুর্বৃত্তরা ক্ষতি ৯ লাখ টাকা দুই বছর শারীরিক সম্পর্কের পর প্রতারণার অভিযোগ রেলপথে অসতর্কতার মাশুল, প্রাণ হারালেন এক তরুণ রংপুর বিভাগে লোকসংগীতে প্রথম স্থান অর্জন করল উলিপুরের নিজশ্রী সরকার পৃথিরাই বজ্রপাতের শিকার জেলের মরদেহ উদ্ধার

পলাশে ঘরে ঢুকে গৃহিণীর গলা কেটে হত্যা

পলাশ উপজেলা প্রতিনিধি মিনার হোসেন খান কাজল 

নরসিংদীর পলাশে ঘরে ঢুকে দেলোয়ারা বেগম (৫০) নামের এক গৃহিণীর গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

    ২৬ মার্চ ২০২৪ রোজ মঙ্গলবার ইফতার পরবর্তী সময়ে পলাশ উপজেলার চরণগরদী গ্রামে উক্ত হত্যাকান্ড সংঘটিত হয়েছে। নিহত দেলোয়ারা চরণগরদী গ্রামের মৃত মালেক দেওয়ানের স্ত্রী। 

         স্হানীয় সূত্রে জানা যায়, দেলোয়ারা বেগমের স্বামী মালেক দেওয়ানের মৃত্যুর পরে সংসারের অভাব ঘোচানোর জন্য তার দুই ছেলে বিদেশে পাড়ি জমান এবং মেয়ের বিয়ে হওয়ার পর দেলোয়ারা বেগম একাই বসবাস করতে থাকেন। প্রতিদিনের মতো মঙ্গলবার মাগরিবের নামাজের পর নিজ ঘরে  একাই অবস্থান করছিলেন। এরই মধ্যে সন্ধ্যা ৭টার দিকে নিজ কক্ষে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে  দেখতে পান প্রতিবেশীরা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

             পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং স্বল্প  সময়ের মধ্যে রহস্যের উন্মোচন হবে আশা করছি। 

Tag
আরও খবর