উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

কক্সবাজারে নিজ বাড়িতে মিললো নারীর জবাই করা মরদেহ

কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকায় রিনা আক্তার (৪০) নামে এক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে। সোমবার (২৬ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে তার মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

নিহতের স্বামী আবু নাছের ওসমানি দাবী করেন তিনি তারাবি নামাজ পড়ার জন্য মসজিদে ছিলেন। পরে বাড়িতে এসে দেখেন স্ত্রীর গলাকাটা মরদেহ খাটের উপর পড়ে রয়েছে। একই কথা বলেন বাড়ির অন্যান্য সদস্য। তারা বাড়ির স্বর্ণলঙ্কার লুট করেছে বলে দাবী করেন। কিন্তু বাড়ির যে রুমে খুন হয়েছে সেখানে আসবাবপত্র অগোছালো দেখা যায়নি।

স্থানীয় আব্দুল করিম ও নুর মোহাম্মদ জানান, তারা খবর পেয়ে দ্রুত গিয়ে দেখেন ওই নারীর গলাকাটা মরদেহ খাটের উপর পড়ে রয়েছে। ওই সময় তারা পরিবারের লোকজনকে বাড়িতে দেখতে পান। করিম দাবী করেন, তিনি শুনেছেন যে দা দিয়ে জবাই করা হয়েছে সেটি বাড়ির ব্যবহৃত দা।

যে বাড়িতে খুন হয়েছে সেটি তাদের নিজস্ব ভবন। তিন তলা বিশিষ্ট এই ভবনের দুতলায় থাকেন তারা।

কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওসমান সরওয়ার টিপু জানান, তারা প্রাথমিকভাবে অবহিত হয়েছেন বাড়ি লুট করার পর ওই নারীকে জবাই করে পালিয়েছে দুর্বৃত্তরা। তিনি পুলিশকে প্রকৃত ঘটনা বের করার দাবী জানান।

এদিকে এই ঘটনায় নিহতের স্বামী আবু নাছের ওসমানিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। এছাড়াও বাড়ির কেয়ারটেকার এবং দুতলার আরেকটি ফ্ল্যাটে ভাড়া থাকা এক রোহিঙ্গা নারীকেও হেফাজতে নেওয়া হয়েছে।

কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান জানান, যে দা দিয়ে জবাই করা হয়েছে সেটি জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তে বিস্তারিত উঠে আসবে বলে জানান তিনি।

Tag
আরও খবর